ইন্টারনেট ব্যাংকিংয়ের প্রচার ভালোভাবেই ভারতে শুরু হলেও এখনো একটা বিশাল পরিমাণ অর্থ লেনদেনের জন্য ব্যবহার করা হয় চেক। কাউকে টাকা দেওয়ার জন্য আমরা চেক কেটে তাদেরকে টাকা দিয়ে থাকি। আর যখন লাখে টাকা দেওয়ার কথা আসে তখন চেকের ক্ষেত্রে বেশ কিছু বিভ্রান্তি হয়। সব থেকে বড় ব্যাপারটা হলো ইংরেজিতে লাখ লেখার বিভ্রান্তি। ইংরেজিতে আসলে LAKH ও LAC এই দুটি বানান রয়েছে লক্ষ বোঝানোর জন্য। এরমধ্যে সঠিক বানানটি কি? আপনার থেকে কোন বানান লিখলে সেই লোকটি বিপদে পড়বেন না? তাহলে চলুন জেনে নেওয়া যাক আজকে সেটার ব্যাপারে।
কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা জানার জন্য সবার আগে এই দুটি শব্দের অর্থ জানতে হবে আমাদের। ইংরেজি শব্দ LAKH ও LAC এর দুটি আলাদা অর্থ রয়েছে। ইংরেজি অভিধান অনুসারে, LAKH কথাটির অর্থ হল লক্ষ বা লাখ। অন্যদিকে, LAC কথাটির আসল অর্থ হল একটি আঠালো পদার্থ, যেদিকে সিলিং মোম, রঞ্জক অথবা বার্নিশ তৈরিতে ব্যবহার করা যেতে পারে। তাই আপনার জেনে রাখা উচিত, আপনি যদি চেক লেখার সময় LAC কথাটি ব্যবহার করেন তাহলে কিন্তু চেক রিজেক্ট হয়ে যেতে পারে। এর জন্য আপনাকে ব্যাংকের নিয়মের উপরে নজর দিতে হবে।
এই সম্পর্কে আরবিআই বেশ কিছু নতুন নিয়ম তৈরি করেছে। আপনাকে যদি চেক ব্যবহার করতে হয় তাহলে এই সমস্ত নিয়ম পালন করতে হবে। এই দুটি শব্দ নিয়ে অনেকের মধ্যেই কিছু কনফিউশন রয়েছে। তাই যদি আপনি কারো জন্য লক্ষাধিক টাকার চেক কাটতে চান তাহলে আপনাকে LAKH কথাটি ব্যবহার করতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনি LAC ব্যবহার করতে পারেন। সব ক্ষেত্রে চেক ক্যানসেল করে দেওয়া হবে না। তবে সে ক্ষেত্রে আপনার অ্যামাউন্টে কোন গন্ডগোল করা যাবেনা।
রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…
ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…
এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…
১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…
বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…
বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…