Dance Video: ‘ঘুঙ্ঘাট কি ফাতকার’, ভরা মঞ্চে এমন নাচলেন আর সি উপাধ্যায়, পাগল করে তুললেন দর্শকদের

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই হরিয়ানভি ডান্সাররা ভাইরাল হচ্ছেন নিজেদের নাচের ভিডিওর সূত্র ধরেই। তাদের মধ্যে অন্যতম স্বপ্না চৌধুরী, থেকে থেকেই যার নাচের ভিডিও ভাইরাল হতে দেখা যায় নেটমাধ্যমে। আর সেইসমস্ত ভিডিওগুলি দেখার অপেক্ষায় থাকেন নেটদুনিয়ার দর্শকরাও। তবে সম্প্রতি স্বপ্না চৌধুরী নয়, আর সি উপাধ্যায়ের দুর্দান্ত নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে হরিয়ানভি দর্শকদের।

এই মুহূর্তে হরিয়ানভি প্রথম সারির নৃত্য শিল্পীদের মধ্যে আর সি উপাধ্যায় অন্যতম। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাকে চর্চায় থাকতে দেখা যায়। থেকে থেকেই তার নাচের ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি ‘ডি এন এস ডানিশ সংস’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে তার নাচের একটি পুরনো ভিডিও পুনরায় চর্চার আলোয় উঠে এসেছে। এই ভিডিওতে আর সি উপাধ্যায়কে একটি জনপ্রিয় ধামাকেদার হরিয়ানভি গান ‘ঘুঙ্ঘাট কি ফাতকার’এর তালে স্টেজের উপরই নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। এই গানের তালেই স্টেজ কাঁপিয়েছেন তিনি। নৃত্য পরিবেশনের সময় মেরুন রঙের একটি সালোয়ার কামিজ দেখা গিয়েছে তার পরনে। গোটা ভিডিওটি দেখলেই এই হরিয়ানভি নৃত্য শিল্পীর নাচের সমস্ত ঝলক চোখে পড়বে সকলের। সম্প্রতি সেই ভিডিওটির সূত্র ধরেই চর্চায় আর সি উপাধ্যায়।

উল্লেখ্য, আর সি উপাধ্যায়ের এই নাচের ভিডিওটি ১ বছর আগে উল্লেখ্য ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে যা পৌঁছে গিয়েছে ৫৪ হাজারেরও বেশি মানুষের কাছে। তার নাচ দেখে সেখানে উপস্থিত দর্শকরাও বেশ উচ্ছ্বসিত ছিলেন, তা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। ১ বছর পার হয়ে গেলেও সম্প্রতি পুনরায় আর সি উপাধ্যায়ের এই ভিডিওটি তার অনুরাগীদের মাঝে ও নেটদুনিয়ার একাংশের কাছে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। প্রশংসাও করেছেন বহুজন, কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে। এই ভিডিওর সূত্র ধরেই আপাতত চর্চার আলোয় রয়েছেন তিনি। রইল সেই ভিডিওই, দেখে নিন।

Devparna Acharya

Recent Posts

ভুলে যান LPG, ইনডাকশন! জল দিয়েই রান্না হবে হাইড্রোজেন স্টোভে

রান্নার জন্য LPG বা ইনডাকশন—এই দুইয়ের উপরই এতদিন ভরসা করতেন সাধারণ মানুষ। তবে এবার প্রযুক্তির…

April 15, 2026

ঢুকবে না গরম হাওয়া, বাড়বে নিরাপত্তা! লোকাল ট্রেনে আসছে অটোমেটিক দরজা

লোকাল ট্রেনে প্রতিদিন যাতায়াত করেন এমন যাত্রীদের জন্য এল বড় সুখবর। গরমের হাত থেকে রেহাই…

April 15, 2026

জ্বালাপোড়া গরমের মাঝে দক্ষিণবঙ্গে দুর্যোগ! কোথায় কোথায় বৃষ্টি?

বৈশাখের শুরুতেই তীব্র গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে। সকাল থেকেই প্রখর রোদের তেজে বাইরে বেরোনো…

April 15, 2026

পেট্রোলে ৭.৪১, ডিজেলে ২৫.০১ টাকা বৃদ্ধি! পয়লা বৈশাখে কোন শহরে কত দাম?

নববর্ষের শুরুতেই সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা। হঠাৎ করেই বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম।…

April 15, 2026

পরাজয় যেন নিত্যসঙ্গী! কোথায় ভুল করছে KKR, কেন থামছে না হার?

কলকাতা নাইট রাইডার্সের পরপর হারের অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতা। ওপেনাররা…

April 15, 2026

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026