এই মুহূর্তে ছোট পর্দায় সুপরিচিত আর জনপ্রিয় মুখের মধ্যে একজন হলেন অভিনেত্রী ইথিকা পাল। নিজের অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই বং সুন্দরী। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক রিমলির প্রধান নায়িকা ছিলেন ইধিকা। তবে এটি ইধিকার এটি প্রথম ধারাবাহিক ছিলনা। এর আগে আরো এক জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। তবে অভিনয়ে জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন।
নিজের কলেজের পড়াশোনা সম্পন্ন করে এরপর অভিনয় জগতে পা রাখেন তিনি। ইধিকার প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। আর এই ধারাবাহিকে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন তিনি। এই ধারাবাহিক শেষ হতে জি বাংলাতে ‘রিমলি’ তে প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেন।এক গরিব দরিদ্র চাষী পরিবারের মেয়ের জীবন নিয়ে আবর্তিত হয়েছিল এই ধারাবাহিকের গল্প। তবে ধারাবাহিক শুরুর কিছুদিন পর টিআরপি কম থাকায় কয়েক মাসের মধ্যে বন্ধ হয়ে যায় এই ধারাবাহিক।
রিমলি শেষ হয়েছে প্রায় দু মাস হয়েছে। তবে নতুন বছরে নতুন ধারাবাহিকে এক্কেবারে অন্য চরিত্রে ফিরে এসেছে ইধিকা। বাংলার লোক সঙ্গীত এখন পশ্চিমবঙ্গ পেরিয়ে গোটা দেশ তথা বিদেশেও স্তরেও জায়গা করে নিয়েছে। আর বাংলার সেই মাটির গান আর পুরুলিয়ার বিখ্যাত ছৌ-নাচের গল্প নিয়ে এই সপ্তাহ থেকে শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘পিলু’। আর এই ধারাবাহিকে ইধিকা আবারো খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। ইধিকার চরিত্রের নাম রঞ্জিনী।
এতো হল ইধিকার কাজের কথা। তবে অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল তথা সোশ্যাল মিডিয়ার পেজে বেশ ভালোই সক্রিয় পাশাপাশি এক জনপ্রিয় নাম। সম্প্রতি নিজের মোহময়ী ফটোশ্যুটে ফের সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলেন পিলুর নায়িকা। শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, টুকটুকে লাল বেনারসী, নব বধূর সাজে নিজের নতুন লাস্যময়ী ফটোশ্যুট সেরেছেন ‘রিমলি’ খ্যাত অভিনেত্রী ইধিকা পাল। এই ছবি শেয়ারের সাথে সাথে অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। নেটমাধ্যমে শেয়ারের সাথে সাথে হু হু করে ভাইরাল হয়েছে অভিনেত্রীর এই নতুন লুক।
আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…
ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…
আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…
ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…
আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…
বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…