অতি শীঘ্রই বন্ধ হয়ে যেতে চলেছে ২,০০০ টাকার নোট। জানা যাচ্ছে রিজার্ভ ব্যাংক আগামী অর্থবছরের জন্য ২,০০০ টাকার নোট ছাপানো সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। পাশাপাশি রিজার্ভ ব্যাংক জানিয়েছে বাজার থেকে ২,০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। রিজার্ভ ব্যাংক জানিয়েছে ২০২১-২২ অর্থবছরের জন্য ২,০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিতে চলেছে তারা। যার ফলশ্রুতি, এবারে আর বাজারে দেখতে পাবেন না ২,০০০ টাকার বড়ো নোট।
তবে এই ট্রেন্ড শুরু হয়েছিল গত বছর থেকেই। আরবিআই তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছিল, গত বছর তারা ২,০০০ টাকার মাত্র একটি নোট ছাপিয়েছিল। ২০১৬ সালে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিমনেটাইজেশনের সিদ্ধান্ত গ্রহণ করেন, তার পরেই এই ২,০০০ টাকার নোট ছাপানো শুরু করে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের বার্ষিক রিপোর্ট অনুযায়ী ২০২১ সালে পেপার ক্যাশ ০.৩ শতাংশ কমিয়ে দিয়েছে তারা। বর্তমানে এই ভ্যালু ২,২৩,৩০১ ইউনিট।
মার্চ ৩১, ২০২১ অবধি ৫০০ এবং ২,০০০ টাকার নোট ৮৫.৭ শতাংশ ছিল বাজারে। ৩১ মার্চ ২০২০ সালে ৮৩.৪ শতাংশ জায়গা দখল করে ছিল ৫০০ এবং ২,০০০ টাকার নোট। সংখ্যাটা বেড়েছে, তাই রিজার্ভ ব্যাঙ্ক ২,০০০ টাকার নোট ছাপানো করতে চলেছে বন্ধ। তবে ৫০০ টাকার নোট যেরকম ভাবে পাওয়া যেত সেরকম ভাবেই পাওয়া যাবে।
যদি আরবিআই এর রিপোর্ট থেকে দেখা যায়, তাহলে মার্চ ২০২১ সালে সিস্টেমে মজুদ ছিল ৪.৯ লক্ষ কোটি টাকার ২,০০০ টাকার নোট। তবে মার্চ ২০২০ সালে এই ছিল ৫.৪৮ লক্ষ কোটি টাকার ২,০০০ টাকার নোট। অন্যদিকে, মার্চ ২০২১ সালে সিস্টেমে ২৪৫.১ কোটি ২,০০০ টাকার নোট ছিল। যেখানে, ২০১৮ সালের মার্চ মাসে ২,০০০ টাকার নোট ছিল ৩৩৬.৩ কোটি। অর্থাৎ ৩ বছরে ৯১.২ কোটি ২,০০০ টাকার নোট সিস্টেম থেকে বের করে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…
বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…
Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…