Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৩ বছরের দাম্পত্যে বিচ্ছেদ, একে অপরের থেকে আলাদা হলেন তিয়াসা ও সুবান

Updated :  Wednesday, March 16, 2022 10:14 PM

জি বাংলার পর্দায় ‘কৃষ্ণকলি’ শেষ হওয়ার পর বেশ কয়েকমাস কেটে গিয়েছে। মাঝে কয়েকদিন রান্নাঘরের বিশেষ পর্বে সঞ্চালিকা হিসেবে দেখা গেলেও, এখন দীর্ঘ বিরতিতে রয়েছেন অভিনেত্রী। সময় কাটাচ্ছেন নিজের মতো করে। থেকে থেকেই সোশ্যাল মিডিয়ার পাতায় দেখা মেলে তার। গতবছর থেকেই তার সাথে সুবান রায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন চলছে মিডিয়াতে। এবার সেই বিচ্ছেদের কথায় সীলমোহর লাগালেন অভিনেত্রী নিজেই।

দীর্ঘ তিনবছরের দাম্পত্যে ইতি। উভয়পক্ষের সম্মতিতেই বিচ্ছেদ ঘটেছে তাদের। ঘন ঘন তাদের মাঝে মনোমালিন্য হত। এমনকি তাদের বেশিরভাগ মতামত একে অপরের সাথে মিলত না। বিশেষ কথাও হতো না একে অপরের সাথে। তাই তারা মিলিত ভাবে সিদ্ধান্ত নিয়ে আলাদা হয়ে গেলেন। বিবাহবিচ্ছেদ হয়ে গেলও তাদের মাঝে বন্ধুত্ব অটুট থাকবে বলেই জানিয়েছেন তারা।

সম্প্রতি এক সংবাদ সংস্থাকে নিজেদের বিবাহবিচ্ছেদ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, তারা একে অপরের থেকে আইনি বিচ্ছেদ অর্থাৎ মিউচুয়াল ডিভোর্স নিয়েছেন। আদালতে বিচ্ছেদ-মামলা কেউই করতে চাননি কারণ, তার জন্য নয়মাস তাদের আলাদা থাকতে হত এই কারণবশতই তারা নিজেদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেননি।

টেলিপাড়ায় তাদের বিচ্ছেদ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। তবে সেইসময়ে তারা কেউই নিজেদের বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি মিডিয়ার সামনে। কারণ অভিনেত্রীর মতে, তারা কেউই চান না একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করতে। কারণ তিনি মনে করেন, একে অপরের সাথে মানিয়ে নিতে পারছিলেন না, তাই বিচ্ছেদ নিয়েছেন সহ-সম্মতিতেই। এই বিষয়ে বিশেষ কোনো কথা প্রকাশ্যে জানাতে চান না তারা।