Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মায়ের জন্মদিনে এই কী করলেন মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া, দেখুন

Updated :  Thursday, November 19, 2020 3:49 PM

সম্প্রতি মডেল-অভিনেত্রী রিয়া সেন নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বোল্ড লুকে ফটো পোস্ট করে মা মুনমুন সেন-কে জন্মদিন এবং জন্মমাসের শুভেচ্ছা জানালেন। রিয়ার মা-কে জন্মদিন জানানোর এই অভিনব উপায় নেটিজেনদের বেশ পছন্দ হয়েছে। তাই রিয়ার এই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছে। এই ফটোতে রিয়া পরে রয়েছেন কালো বিকিনি টপ ও কালো লঙ স্কার্ট। মাথায় রয়েছে তোয়ালের টারবান। হঠাৎ রিয়াকে দেখে মনে হতে পারে, তিনি যেন সদ্যস্নাতা।

রিয়ার বোল্ড লুক দেখে নেটিজেনদের একাংশ বলেছেন, রিয়ার সৌন্দর্য তাঁদের কাছে অনুপ্রেরণা। কিছুদিন আগেই রিয়া নিজের একটি ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সমগ্র পৃথিবী এই মুহূর্তে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কেউ এর ব্যতিক্রম নন। সবাই মিলে এই কঠিন সময়ের মোকাবিলা করতে হবে।

অভিনেত্রী রিয়া সেন 1991 সালে ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলিউড ফিল্ম ‘বিষকন্যা’য় শিশুশিল্পী হিসেবে ডেবিউ করেন। এই ফিল্মে অভিনেত্রী পূজা বেদীর শৈশবের চরিত্রে অভিনয় করেন রিয়া। মাত্র সতেরো বছর বয়সে গায়িকা ফাল্গুনী পাঠক -এর মিউজিক ভিডিও ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ –এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন রিয়া। এছাড়া বেশ কিছু লো-বাজেট ও মিডিয়াম-বাজেট হিন্দী ফিল্মে অভিনয় করেছেন রিয়া। অভিনয় ছাড়াও রিয়া এইচআইভি সচেতনতামূলক প্রচারের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া বাংলা ও তেলেগু সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ফিল্মে কাজ করেছেন রিয়া। কিন্তু অভিনেত্রী হিসেবে তিনি সেভাবে প্রশংসিত হননি। তবে সেলিব্রিটি হিসাবে তিনি বেশ কিছু ব্র‍্যান্ড এনডোর্সমেন্ট করেছেন। শোস্টপার হিসাবে ‘ল্যাকমে ফ্যাশন উইক’-এও র‍্যাম্পে হেঁটেছেন রিয়া।

মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি হিসাবে রিয়া কোলকাতায় যথেষ্ট জনপ্রিয়। প্রয়াত রাজমাতা গায়ত্রী দেবী সম্পর্কে রিয়ার ঠাকুমা। সুচিত্রা সেনের কন্যা মুনমুনের ছোট মেয়ে রিয়া বংশকৌলিন‍্য থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রিতে সেভাবে নিজের ব‍্র‍্যান্ড ভ‍্যালু তৈরী করতে পারেননি। সেই তুলনায় তাঁর দিদি রাইমা সেন-এর স্টারডম যথেষ্ট বেশী। অথচ রাইমার আগে ইন্ডাস্ট্রিতে রিয়া কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু রিয়ার অভিনয়ের তুলনায় শক্তিশালী রাইমার অভিনয় যা রাইমাকে একজন স্টার বানিয়েছে। 2017 সালে ফটোগ্রাফার শিবম তিওয়ারিকে বিয়ে করেন রিয়া।