শ্রাবন্তীর পর এবার তাঁর তৃতীয় স্বামী রোশন নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে স্ত্রীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দিলেন। গতকাল সকাল অবধি রোশনের সঙ্গে তাঁর বিচ্ছেদের খবরকে গুজব বলে উড়িয়ে দেন শ্রাবন্তী। কিন্তু দুপুরের পর রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। পরশু রাত থেকে টলি টাউনের বাতাসে ভাসা রোশন ও শ্রাবন্তীর বিচ্ছেদের গুঞ্জন আরো জোরদার হলো এই ঘটনায়। রোশন স্ত্রীর সব ছবি ডিলিট করে দিলেও শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে এখনও অবধি ডিপি ও কভার পিকচারে রোশনের সঙ্গে তাঁর ছবি রয়েছে। তবে শ্রাবন্তীর ইন্সটাগ্রামে পার্সোনাল প্রোফাইলে শ্রাবন্তী নিজের একার প্রোফাইল পিকচার রেখেছেন। আনলক পর্ব থেকে শ্রাবন্তী ও রোশন আলাদা থাকতে শুরু করেছেন। শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যুকে নিয়ে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন। রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল্যাটে। রোশন মিডিয়াকে জানিয়েছেন, শ্রাবন্তী বহুদিন ধরেই তাঁর থেকে আলাদা থাকছেন। কিন্তু শ্রাবন্তীকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। ফলে রোশন তাঁর মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন।
অপরদিকে নেটিজেনদের একাংশের ধারণা, শ্রাবন্তী ও রোশনের জয়েন্ট বিজনেস ভেঞ্চারকে জনসমক্ষে তুলে ধরার জন্যই শ্রাবন্তী এই সস্তা পাবলিসিটি স্টান্ট করেছেন। তাঁদের এই কথার সমর্থনে তাঁরা শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে রোশন ও শ্রাবন্তীর কিছু ছবির কথা উল্লেখ করেছেন। শ্রাবন্তীর অফিসিয়াল প্রোফাইলে শ্রাবন্তী ও রোশনের একসঙ্গে কাটানো কিছু মিষ্টি মুহূর্তের ছবি রয়েছে। এছাড়াও বিয়ের পর দুইজনে একসঙ্গে শিবমন্দিরে পুজো করার ছবি রয়েছে। গত বছর দুর্গাপূজোর দশমীর দিন সিঁদুরখেলার ছবি তিনি শেয়ার করেছেন রোশনের সঙ্গে। সেই ছবিটিও রয়েছে প্রোফাইলে। তাহলে সত্যিই যদি শ্রাবন্তী ও রোশনের সম্পর্কে চিড় ধরে, তবে শ্রাবন্তী কেন এই ছবিগুলি ডিলিট করেননি। শ্রাবন্তী ও রোশন দুজনে মিলে জয়েন্ট বিজনেস ভেঞ্চার খুলেছেন। তাঁরা জিমের বিজনেস শুরু করেছেন। সম্প্রতি রোশনের জিমের উদ্বোধনে দেখা গিয়েছে শ্রাবন্তীকে। 8ই নভেম্বর ওই জিমের আরেকটি ব্রাঞ্চ খুলতে চলেছে মধ্যমগ্রামে। এই ব্রাঞ্চটি নিয়ে এই মুহূর্তে শ্রাবন্তী খুব ব্যস্ত। কারণ করোনা পরিস্থিতির ফলে জিম খুলে গেলেও ফিটনেস কনশাস হওয়া সত্ত্বেও অনেকেই জিমমুখো হচ্ছেন না। এই কারণে নিজেদের বিজনেস ভেঞ্চারের মার্কেটিং করার জন্যই হয়তো রোশন ও শ্রাবন্তী নিজেদের সংসার ভাঙার গুজব ছড়িয়ে সস্তা পাবলিসিটি স্টান্ট করছেন, এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শ্রাবন্তী খুব অল্প বয়সে দূরদর্শনে সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু তাঁর বিয়ে হয়ে যায় নবাগত পরিচালক রাজীবের সাথে। তাঁদের একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। ইন্ডাস্ট্রিতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন শ্রাবন্তী। রাজীব ও শ্রাবন্তীর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর মডেল কৃষ্ণ বিরাজকে বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু বিয়ের এক বছর না কাটতেই তাঁদের ডিভোর্স হয়ে যায়। এর কিছুদিন পরে শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয়। ক্রমশ শ্রাবন্তী ও রোশনের সম্পর্ক তৈরি হয়। 2019 সালের এপ্রিল মাসে অমৃতসরে বিয়ে করেন রোশন ও শ্রাবন্তী। এই বছর তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষ্যে শ্রাবন্তী ও রোশন বড় পার্টির আয়োজন করেছিলেন। ইন্ডাস্ট্রির অনেককেই নিমন্ত্রণ করা হয়ে গিয়েছিল। কিন্তু করোনা অতিমারীর কারণে শ্রাবন্তী ও রোশন পার্টি ক্যানসেল করে দেন। এরপরেই শ্রাবন্তী ও রোশন আলাদা থাকতে শুরু করেছেন। এই মুহূর্তে শ্রাবন্তীর হাতে কাজের সংখ্যাও কম। তবে কিছুদিন আগে তিনি করোনা সচেতনতা বাড়াতে মাস্ক পরার ভিডিও শেয়ার করেছেন। শ্রাবন্তীর এই উদ্যোগ নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে।
The Princess of Wales marked a special milestone this year as she celebrated St. David’s…
The 2026 Brit Awards closed with a powerful tribute to the late Ozzy Osbourne, led…
Kate Hudson ended her London getaway with a stylish flourish, sharing a series of Instagram…
Niall Horan has officially announced that his highly anticipated new album is complete, sending fans…
Silvana Armani, niece of the late Giorgio Armani, closed Milan Fashion Week with her debut…
Key Points Demi Lovato shared an Instagram video warming up for her “It’s Not That…