Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ফাঁকা মাঠে ‘পুষ্পার’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Sunday, June 12, 2022 8:12 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি মৌমিতা বিশ্বাস নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি ‘ডান্স স্টার মৌ’ নামক ইউটিউব চ্যানেল থেকে মৌ নামক মেয়েটি বর্তমানের অন্যতম ট্রেন্ডিং ‘পুস্পা’র ‘সামি সামি’ গানের সাথে দুর্দান্ত নেচে ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়। উল্লেখ্য, গতবছর থেকেই এই গান সাধারণের পছন্দের তালিকায় রয়েছে। তবে এই প্রথমবার নয় এর আগেও তার নাচের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মাঝে। মৌ খোলা আকাশের নীচে, ধান ক্ষেতের মাঝেই বানিয়েছেন নাচের এই ভিডিওটি। লাল ও সবুজ রঙা ওপারা শাড়িতে দেখা গিয়েছে তাকে। প্রায় রাশ্মিকা মান্দানার মত করেই শাড়িটি পড়েছিলেন তিনি। ইউটিউবে তার সাবস্ক্রাইবারের সংখ্যা নেহাত কম নয়, তা দু’লাখ ছাড়িয়ে গিয়েছে। তার শেয়ার করা যেকোন নাচের ভিডিওর ভিউজ হয় অনেক। সম্প্রতি এই ভিডিওটিও তার ব্যতিক্রমী নয়। পাঁচ মাস আগে শেয়ার হলেও এই মুহূর্তে এই ভিডিওর ভিউজ ১০ লাখ ছাড়িয়ে গিয়েছে। সম্প্রতি সেই ভিডিওর সূত্র ধরেই চর্চার আলোয় মৌমিতা বিশ্বাস।