Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: ‘সাজনা হে মুঝে সাজনা কে লিয়ে’, বাড়ির ছাদে নজরকাড়া নাচ এই সুন্দরীর, দেখলে মন খুশি হয়ে যাবে

Updated :  Monday, July 24, 2023 8:37 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী নীলু ময়ূরা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে আবারো পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। তার শেয়ার করা কোন ভিডিওই নজর এড়ায় না নেটনাগরিকদের। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

⁰⁰

এই মুহূর্তে নীলু নিজের যে নাচের ভিডিওটির সূত্র ধরে চর্চিত হচ্ছেন সেটি তিনি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকেই ১ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই যেটি পৌঁছে গিয়েছে ১৯ লাখেরও বেশি মানুষের কাছে। ভিডিওতে নীলুকে জনপ্রিয়, হিট বলিউড গান ‘সাজনা হে মুঝে সাজনা কে লিয়ে’র তালেই দেখা গিয়েছিল। এদিন নীল শিফন শাড়ি ও মানানসই ঘিয়ে রঙের স্লিভলেস, ব্যাকলেস ব্লাউজেই নিজের বাড়ির ছাদে উল্লেখ্য গানের তালেই নৃত্য পরিবেশন করেছিলেন তিনি। তিনি যে একজন দক্ষ নৃত্যশিল্পী, সেকথা মানেন নেটনাগরিকদের একাংশও। বলাই বাহুল্য, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সাম্প্রতিক ভাইরাল হওয়া নিজের নাচের ভিডিওটির সূত্র ধরেই ভক্তমহলের একাংশের মাঝে আবারো প্রশংসিত নীলু। কমেন্টবক্সে চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।