Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সকলের প্রিয় ‘শক্তিমান’ ফিরে আসছে এবার ছোট পর্দায়, অপেক্ষা সামান্য কিছু সময়ের

Updated :  Monday, March 30, 2020 5:03 PM

শ্রেয়া চ্যাটার্জি – মুকেশ খান্না আমাদেরকে জানিয়েছেন শক্তিমান আবার দেখানো হবে। আগে রবিবার হলেই টিভির সামনে বসে পড়ার ধুম ছিল, শক্তিমান দেখার জন্য। তখন ডোরেমন ছিল না, ভীম ছিল না, কিন্তু ছিল শক্তিমান। শক্তিমানের টাইটেল সংটা আমরা এখনো আমাদের মধ্যে গুনগুন করি। নতুন জেনারেশন শক্তিমান কি তারা জানত না। তবে করোনাভাইরাস হওয়াতে অনেক স্মৃতি পুনরায় রোমন্থন করার সুযোগ পাচ্ছেন আপনি, টিভির অনুষ্ঠান গুলি পুনরায় প্রচার হওয়ার দৌলতে।

১৩০ কোটি ভারতীয় পুনরায় আবার শক্তিমান দেখার সুযোগ পাবেন। করোনা ভাইরাসের আতঙ্কে গোটা বিশ্ব কার্যত গৃহবন্দি। ভারত এর সবাই কার্যত গৃহবন্দি। বাচ্চারা ও সারাক্ষণ কার্টুন দেখতে গিয়ে দেখতে একই হয়ে উঠেছে। তবে যদি তুলনাই করতে হয় এখনের কার্টুন এর থেকে শক্তিমান অনেক বেশি জনপ্রিয় ছিল। কারণ তখন এত চ্যানেল ছিল না, চ্যানেল এ এত প্রোগ্রাম হত না। ওই কয়েকটা চ্যানেলে অনুষ্ঠান গুলো আমাদের কাছে খুব প্রিয় হয়ে উঠেছিল। শক্তিমান দেখতে দেখতে আপনিও ফিরে পেতে পারবেন আপনার ছোটবেলাকার কোন স্মৃতি।

এখনো সময় ঘোষণা করা হয়নি, তবে শক্তিমান যে ফিরে আসছে এই কথা সত্যি। অপেক্ষায় থাকুন শক্তিমান কবে ফিরে আসছে। রামায়ণ, মহাভারত সবই আপনি এখন দেখতে পাচ্ছেন। ভারতের ছোটবেলায় ফিরে যেতে পারছেন।