বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের।
মঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল এলাহি। খুব সম্ভবত দুপুর ২’টো থেকে ৪’টের মধ্যে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকার বন্ধ হয়েছিলেন তারা। বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই তারকা থেকে সাধারণ মহল এই তারকা জুটিকে একরাশ শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। তারাও নিরাশ করেননি তাদের অনুরাগীদের। এদিন রাতেই কিয়ারা ও সিদ্ধার্থ একে অপরের সাথে বিয়ের ছবি শেয়ার করে নিয়েই মন মাতিয়ে রেখেছেন সকলের।
তবে এর মাঝেই সালমান খান অর্থাৎ সকলের প্রিয় ভাইজান নেটনাগরিকদের একাংশের মাঝে তুমুল কটাক্ষের স্বীকার হয়েছেন। কিয়ারা ও সিদ্ধার্থের বিয়ের পর থেকেই ভাইজানকে নিয়ে একটি মিম ভীষণরকম ভাইরাল হয়েছে। যেখানে লেখা ছিল ভাইজানের প্রাক্তনের বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় এক্সেরও বিয়ে হয়ে গেছে। দ্বিতীয় এক্সের এক্স প্রেমিকেরও বিয়ে হয়েছে। দ্বিতীয় এক্সের এক্স প্রেমিকের বউয়েরও এক্স প্রেমিকের বিয়ে হয়ে গেল। তবে এই মিম ভাইরাল হওয়ার পরই মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটনাগরিকদের তরফ থেকে। একজন লিখেছেন, এক্স হিসেবে সালমান খানের কোন ভ্যালু নেই। আবার কেউ লিখেছেন, ভাইজানের জন্য খারাপ লাগছে। আবার কেউ লিখেছেন, চতুর্থ কথার মানে বেশ কয়েকবার পড়ার পরেই বোঝা যাচ্ছে। আবার ভাইজান ভক্তদের একাংশ এই মিম দেখে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন। তবে এই প্রসঙ্গ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি অভিনেতা। কারণ এই ধরনের বিষয়ে বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…