Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কালো টপে ঝড় তুললেন অভিনেত্রী সন্দীপ্তা, ভাইরাল ছবি

Updated :  Thursday, December 3, 2020 1:33 PM

ইদানিং সন্দীপ্তা সেন সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। প্রায়ই নিজের সুন্দর সুন্দর ফটো ও ভিডিও শেয়ার করেন সন্দীপ্তা। সম্প্রতি কালো রঙের ফুল স্লিভ টপে সাইবার দুনিয়ায় ঝড় তুললেন সন্দীপ্তা। তাঁর প্রিয় রঙ কালো। কারণ কালো বিপ্লবের রঙ। সন্দীপ্তা ফ্যাশন নিয়ে বিপ্লব পছন্দ করেন। সন্দীপ্তাকে কালো টপে যথেষ্ট সুন্দর লেগেছে। নেটিজেনদের পছন্দ হয়েছে ঘরোয়া সন্দীপ্তার পাশ্চাত্য লুক।

টেলিটাউনে কেরিয়ার শুরু করেছিলেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘দুর্গা’য় নামভূমিকায় অভিনয়ের মাধ্যমে। এই সিরিয়ালে অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন সন্দীপ্তা। এই সিরিয়ালে সন্দীপ্তার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছিল। এরপর সন্দীপ্তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তাঁর হাতে পরপর সিরিয়ালের অফার আসতে থাকে। একসময় টেলিভিশন কুইন হিসাবে পরিচিত হয়ে ওঠেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। এছাড়া সন্দীপ্তা অনলাইনে সাইকোলজিক‍্যাল কাউন্সেলিং-এর কাজও করেন।

সন্দীপ্তার রিলেশনশিপ স্টেটাস নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে টেলি টাউনে। কিছুদিন আগেই অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক তৈরী হয়েছে বলে জল্পনা শুরু হয়। সেই সময় অভিনেতা রাহুলের সঙ্গে তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা ডিভোর্স কেস চলছিল। অনেকেই রাহুল-প্রিয়াঙ্কার ডিভোর্সের জন্য দায়ী করতে থাকেন সন্দীপ্তাকে। সেই সময় একই সিরিয়ালে অভিনয় করার সুবাদে রাহুল ও সন্দীপ্তার বন্ধুত্ব হয়েছিল। কিন্তু বিতর্কের ফলে সিরিয়াল শেষ হওয়ার পর রাহুলের সঙ্গে যোগাযোগ রাখেননি সন্দীপ্তা।