খেলা

শিখর ধাওয়ানের পরিবর্তে টি-টোয়েন্টি দলে এলেন সঞ্জু স্যামসন

তড়িৎ ঘোষ : দিল্লির হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ম্যাচ খেলতে গিয়ে হাঁটুতে চোট পেলেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। তার পরিবর্ত হিসেবে ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে ৬ ই ডিসেম্বর হায়দ্রাবাদে শুরু হতে চলা তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য পনেরো সদস্যের দলে এসেছেন সঞ্জু স্যামসন।

২১ শে নভেম্বর সুরাটে সৈয়দ মুস্তাক আলী ট্রফির দিল্লি বনাম মহারাষ্ট্র ম্যাচে রান নেওয়ার সময় ক্রিজে ফিরে আসার জন্য ড্রাইভ মারেন শিখর ধাওয়ান। তখন কাঠের একটি টুকরো বাম হাঁটুতে ঢুকে যাওয়ায় চোট পান শিখর ধাওয়ান। তাই ওয়েস্ট ইন্ডিজ এর বিরুদ্ধে আগামী টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। দুর্ভাগ্যবশত এই চোটের ফলে সঞ্জু স্যামসন এর কাছে আরও একবার ভারতীয় দলের দরজা খুলে গেল।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিরাট কোহলি আবার ফেরত আসায় দল থেকে বাদ পড়ে যান সঞ্জু। সঞ্জুর বাদ পড়া নিয়ে অখুশি হয়েছিলেন হরভজন সিং। হরভজন এই নিয়ে নির্বাচকদের বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে নালিশ করেন। সঞ্জু দলে সুযোগ পাওয়ায় এবার খুশি হবেন তিনি।

Anirban Kundu

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026