Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: স্কুল ড্রেস, পিঠে ব্যাগ নিয়েই ‘বন্ধু কালাচাঁদ’ গানে তুমুল নাচলেন এক যুবতী, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, November 30, 2021 10:18 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মানুষের কাছে তাদের বিনোদনের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে। এখন অধিকাংশ মানুষই নিজেদের অবসরের বেশিরভাগ সময়টাই কাটান এই সোশ্যাল মিডিয়ায়। বিনোদন মাধ্যম হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেকোনো মানুষের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মও বটে। এখন প্রায়ই সকলে নিজেদের প্রতিভাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলের সামনে আনতে চান।

প্রতিদিন প্রতি মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল হচ্ছে। কেউ নিজের নাচের, কেউ গানের, কেউবা আঁকার, আবার কেউ নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে চান এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া মানে কোন একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম নয়, এক্ষেত্রে মানুষের সামনে খোলা রয়েছে অনেকগুলো রাস্তা। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, স্ন্যাপচ্যাট ইত্যাদির মত একাধিক প্ল্যাটফর্ম রয়েছে মানুষের সামনে, যার মাধ্যমে তারা বিভিন্নভাবে নিজেদের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হন।

সাম্প্রতিক যুগে এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই তরুণ প্রজন্মের অনেকেই নিজেদের প্রতিভাকে পৌঁছে দিতে পেরেছেন বহু মানুষের কাছে। নেটদুনিয়ার মাধ্যমে তাদের পরিচিতি এসেছে অনেকের মধ্যে। সম্প্রতি একজন তরুণ যুবতী ‘বন্ধু কালাচাঁদ’ গানে নেচে রিল ভিডিও বানিয়ে শেয়ার করেছেন নেটদুনিয়ায়, যা তুমুল ভাইরাল হয়েছে নেটবাসীদের মধ্যে।

এই ভাইরাল হওয়া ভিডিওতে এঞ্জেল স্নেহা নামের মেয়েটি স্কুলে যাওয়ার আগে স্কুল ড্রেসে, পিঠে ব্যাগ নিয়ে ‘বন্ধু কালাচাঁদ’ গানে তুমুল নেচে সেই ভিডিও শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়, যা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। উল্লেখ্য এই মেয়েটির সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স রয়েছে ২৩কে, যা নেহাতই অল্প নয়।

এই মেয়েটি প্রায়ই এমন নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। তিনি যে ক্যামেরার সামনে নাচতে বেশ সাবলীল তা দেখলেই বোঝা যায়। বেশিরভাগ ভিডিওই তিনি নিজের বাড়ির সামনের উঠোনেই বানিয়েছেন। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি বেশ কয়েকদিন আগে শেয়ার করেছিলেন তিনি, যা এখনো নেটিজেনদের মধ্যে ঘোরাফেরা করছে।