ফের স্কুল বন্ধের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য। আগামী ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী এদিন বলেছেন যে একদিকে করোনা পরিস্থিতি, তার উপর আবার আমফানের জন্য অনেক ক্ষতি হয়েছে। আটটি জেলাতে স্কুলের অবস্থা খুব ক্ষতিগ্রস্ত। এছাড়া পরিযায়ী শ্রমিকদের আইসোলেশনে রাখার জন্য স্কুল ব্যবহার করা হচ্ছে। তাই আগামী ৩০ জুন পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে।
এই নিয়ে চতুর্থবার স্কুল বন্ধের মেয়াদ বাড়ানো হল। প্রথম দফায় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়, তার পর দ্বিতীয় দফাতে ১৫ এপ্রিল পর্যন্ত, তৃতীয় দফাতে ১০ জুন পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এবার চতুর্থবার এই মেয়াদ বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হল। শিক্ষামন্ত্রী এদিন বলেন যে স্কুল শিক্ষা দফতর কিভাবে স্থানীয় শিক্ষকদের দিয়ে পড়ুয়াদের পড়াশুনা চালিয়ে যাওয়া যায় তার বিকল্প ব্যবস্থা ভাবছে। আর উচ্চশিক্ষার বিষয়টি কলেজ, বিশ্ববিদ্যালয়ের উপর তিনি ছেড়ে দিয়েছেন।
শিক্ষামন্ত্রী এদিন এটাও জানিয়েছেন, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলি নেবার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়েছে। আমফানে যে ৮ টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে ১০৫৮ টি পরীক্ষা কেন্দ্র ছিল। যার মধ্যে ৪৭০ টি পরীক্ষা কেন্দ্র ক্ষত্রিগ্রস্থ হয়েছে। তাই সেগুলির বিকল্প কেন্দ্র বাছাই করার কাজ চলছে। প্রয়োজনে কলেজকেও কেন্দ্র হিসাবে নির্বাচন করা হতে পারে। তবে তিনি বেসরকারি স্কুল নিয়ে কিছু বলেননি। আপাতত ১০ জুন পর্যন্ত বেসরকারি স্কুল বন্ধ থাকবে। আর উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলির জন্য যে তিন দিন টগিক করা হয়েছিল। সেই তিন দিনেই পরীক্ষা হবে বলে তিনি জানিয়েছেন।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…