ব্রিটেন : বার্মিংহামের রাস্তায় ছুরি নিয়ে কোপানোর ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ব্রিটেনে। শনিবার গভীর রাতে আচমকাই রাস্তায় কুপিয়ে জখম করা হয়েছে বেশ কয়েকজনকে। গতকাল রাত ১২.৩০টা বার্মিংহামের আরকেডিয়ান ও স্নোহিল এলাকা থেকে এই নৃশংস ঘটনার খবর আসা মাত্রই ঘটনাস্থলে রওনা দেয় ওয়েস্ট মিডল্যান্ডস এলাকার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই জখম ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হচ্ছে।
এই ভয়ানক ঘটনার পর স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পড়েন ওই এলাকার সাধারণ মানুষ। তাদের উদ্দেশ্যে ট্যুইট করে পুলিশ জানিয়েছে, “আমাদের অফিসাররা ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তী নোটিশ না-দেওয়া পর্যন্ত মানুষজনকে ওই এলাকায় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এ বিষয়ে সবিস্তার তথ্য হাতে এলেই তা সংবাদমাধ্যমের কাছে জানানো হবে”।
তবে এই ঘটনায় এখনো পর্যন্ত ঠিক কতজন জখম বা কতজনের অবস্থা আশংকাজনক তা সঠিক করে বলা যাচ্ছেনা, তাই পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…
আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…
দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…
ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…
চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…