Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাঠান হিট না হলে মান্নাত বিক্রি করতে হবে শাহরুখ খানকে, খবর ঘিরে চাঞ্চল্য নেটদুনিয়ায়

Updated :  Friday, March 25, 2022 11:16 AM

বলিউড গ্ল্যামার ওয়ার্ল্ডে তারকাদের অভিনয় দক্ষতা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, সবই নেটিজেনদের চর্চার কেন্দ্রবিন্দুতে চলে আসে। বিশেষ করে তারকাদের বিভিন্ন ফ্যাশন সেন্স বা তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন না জানা কথা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে থাকে মাঝে মধ্যেই। আসলে নেটিজেনদের নজর এড়ায় না তারকাদের কোনো কথাই। এই বলি টাউনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী অভিনেতা হলেন শাহরুখ খান। রোমান্স কিং, শাহরুখকে চেনেন না এমন মানুষ হয়তো ভারত ভূখণ্ডে নেয়। দেশের পাশাপাশি বিদেশের মাটিতেও এই তারকার জনপ্রিয়তা কম নেই।

কিছুদিন পরেই বলিউডে রিলিজ করবে পাঠান সিনেমাটি। এই সিনেমা রিলিজ নিয়ে তুমুল চর্চা চলছে ইন্টারনেট দুনিয়াতে। কিং খান ফ্যানের অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে রিলিজ করবে সিনেমাটি। এমনকি পাঠান সিনেমাটিতে শাহরুখ খানের লুক প্রকাশ হতেই তা মুহূর্তের ভাইরাল হয়ে গেছিল। তবে সম্প্রতি এমন এক খবর সামনে এসেছে যা শুনলে আপনি চমকে যাবেন। পাঠান রিলিজের আগে খুব একটা মন ভালো নেই কিং খানের। ঠিক কি হয়েছে? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সম্প্রতি অনলাইনে প্রকাশিত কিছু খবর অনুযায়ী পাঠান রিলিজের আগে বেশ দুশ্চিন্তায় আছেন শাহরুখ খান। আপনি হয়তো ভাবছেন কিং খানের আবার কিসের অভাব যে তিনি দুশ্চিন্তা করছেন। অভিনয় দক্ষতার দমে অর্থপ্রাচুর্য ও জনপ্রিয়তা কোনোটাতেই অভাব নেই তাঁর। কিন্তু সম্প্রতি এক খবর অনুযায়ী কিং খান নাকি কান্নায় ভেঙে পরে ফ্যানদের পাঠান ছবিটি দেখার অনুরোধ করেছেন। আর এও বলেছেন তিনি যে পাঠান সিনেমা ভালো না চললে কিং খানকে তাঁর বাসভবন মান্নাত বিক্রি করে দিতে হবে। তাঁর একটা ছবির ওপর জীবন নির্ভর করছে। পাঠান না চললে রাস্তায় চলে আসতে পারেন শাহরুখ খান।

এই খবর সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে আপনি কি বিশ্বাস করতে পারছেন শাহরুখ খানের এমন অবস্থা হতে পারে। জানিয়ে রাখি, ইন্টারনেটের এমন গুঞ্জন সম্পূর্ণ ভিত্তিহীন। বর্তমানে কিং খানের সম্পত্তির পরিমাণ প্রায় ৭ হাজার কোটি টাকা। এতে পাঠানের মত কয়েকটা ছবি না চললেও কিছু যায় আসে না কিং খানের।