Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শাহরুখ খানের দেহরক্ষীর বেতন শুনলে চোখ কপালে উঠবে সাধারণ মানুষের, জানুন কত বেতন?

Updated :  Friday, January 28, 2022 10:00 AM

বলিউড এক বিশাল সমুদ্রের মতো, এখানে প্রতিদিন প্রতিমুহূর্তে বহু মানুষ স্বপ্ন নিয়ে আসেন। কারো স্বপ্ন পূরণ হয় আবার কারোর হয় না। তবে সমস্ত বাধা অতিক্রম করে যারা ইন্ডাস্ট্রিতে তারকা হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করে নিতে পারেন তাদের আর পিছনে ফিরে তাকাতে হয় না। অবশ্য জনপ্রিয় হওয়ার থেকেও কঠিন সেই জনপ্রিয়তা ধরে রাখা। যারা সেই বাধা অতিক্রম করে যেতে পারেন তারাই হয়ে ওঠেন বলিউডের সুপারস্টার। আর সেই সমস্ত সুপারস্টারদের যে এক বা একাধিক দেহরক্ষী থাকবে সেটাই খুব স্বাভাবিক। আর সেইসমস্ত দেহরক্ষীদের পারিশ্রমিক যে নেহাত কম হয়না তা বলাই বাহুল্য।

বলিউডের সুপারস্টার শাহরুখ খান। তিনি বলিউডের কিং খান। বলিউড ইন্ডাস্ট্রির এত বড় একজন অভিনেতার দেহরক্ষী থাকবে সেটাই স্বাভাবিক। আর সেই দেহরক্ষী মাসের শেষে যে একটা বড় অঙ্কের টাকা হাতে পান, সেটা আন্দাজ করতে পারা খুব একটা কঠিন নয়। একটা মানুষ কয়েকবছর পরিশ্রম করে যা উপার্জন করতে পারেন না সেই টাকাই এক বছরে উপার্জন করেন শাহরুখ খানের দেহরক্ষী।

যে দেহরক্ষী শাহরুখ খানের সবসময় সাথে থাকেন, তার নাম রবি সিংহ। তিনি যেকোন সময়ে, যেকোন ধরণের পরিস্থিতিতে রক্ষা করেন শাহরুখ খানকে। তিনি উপস্থিত থাকলে অভিনেতার গায়ে কেউ হাত পর্যন্ত দিতে পারেন না। সেই দেহরক্ষীর মাসিক কিংবা বার্ষিক আয় যে নেহাত কম হবে না, তা বলাই বাহুল্য।

রবি সিংহের বার্ষিক আয় শুনলে চোখ কপালে উঠবে সাধারণের। বছর শেষে তার বার্ষিক আয় আড়াই কোটি টাকার কাছাকাছি। বলিউডের কিং খানের দেহরক্ষীর আয় অন্যদের তুলনায় অনেকটাই বেশি। যেখানে সালমান খানের বিশেষ দেহরক্ষীর বার্ষিক আয় দু’কোটি টাকা, সেখানে শাহরুখ খানের দেহরক্ষীর আয় আড়াই কোটি টাকার কাছাকাছি। এই অঙ্কের টাকার কথা শুনে অনেকেই চমকে যাচ্ছেন। তবে চমকে গেলেও এটাই সত্যি। সম্প্রতি সেই তথ্যই উঠে এসেছে সকলের সামনে।