পলিটিক্স

বিজেপির বিরুদ্ধে আন্দোলনে পাশে থাকবো, মমতাকে বার্তা শরদ পাওয়ার এর

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সমর্থনের পারলে আরো ভারী হল মমতা বন্দ্যোপাধ্যায় এর। এবারে বাংলার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বেশ দুইদিন ধরে কথোপকথন চলছে। সূত্রের খবর, মমতার সঙ্গে দেখা করতে আগামী জানুয়ারি মাসে সফরে আসবেন শরদ পাওয়ার। তার আগে বিজেপির সঙ্গে লড়াই করার জন্য তাকে অতিরিক্ত অক্সিজেন দিলেন পাওয়ার।

শোনা যাচ্ছে, মমতা ব্যানার্জির সঙ্গে তিনি একসাথে সভা করতে পারেন। তবে সবার স্থল এবং সময়ে এখনো পর্যন্ত স্থির হয়নি। জাতীয় ইস্যুতে বারবার বিরোধিতা করতে সামনে এগিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এই মুহূর্তে বিজেপি বিরোধী দলগুলির মূল লক্ষ্য হলো বাংলাতে যাতে বিজেপি শাসন না হয়। এই লক্ষ্যে সমস্ত বিরোধীদল মমতা ব্যানার্জিকে সামনে রেখে লড়তে চাইছেন। ফলে, অরবিন্দ কেজরিওয়াল অথবা শরদ পাওয়ারের সঙ্গে তার সৌহার্দ্য কিন্তু অস্বাভাবিক নয়। সম্প্রতি আইপিএস বদলি নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মাঝে রাজ্যের অবস্থান সমর্থন জানিয়ে প্রথম টুইট করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এছাড়াও ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী তাকে সমর্থন জানিয়েছেন। এবারে মমতাকে সমর্থন জানালেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার।

সূত্রের খবর কেজরিওয়ালদের সমর্থন এরপর মমতা বন্দ্যোপাধ্যায় কে ফোন করেছেন শরদ পাওয়ার। তিনি জ্বলন্ত ইস্যু কৃষক আন্দোলন এবং আইপিএস বদলি নিয়ে মমতা কে সমর্থন করেছেন। সিঙ্গুর আন্দোলনে মমতা ভূমিকার প্রশংসা করেছেন শরদ পাওয়ার। পাশাপাশি বিরোধীদের যৌথ আন্দোলন নিয়ে কোন পথে এগোতে পারে তাদের সমর্থন সেই নিয়ে কথাবার্তা হয়েছে। এছাড়া আগামী বছর রাজ্যের নির্বাচনে বিজেপি বিরোধিতায় তৃণমূল কিভাবে কাজ করছে সেই নিয়ে কথাবার্তা বলেছেন তিনি।

এরপর তিনি আশ্বাস দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছেন শরদ পাওয়ার। জানুয়ারিতে কলকাতায় আসতে পারেন শরদ। কৃষক আন্দোলন এবং আইপিএস বদলি জোড়া ইসু নিয়ে একজোট হবার পথে বিরোধীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026