দক্ষিণ ২৪ পরগণা: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী বছর ২২-এর এক কৃষক। শনিবার, ক্যানিং থানার ইটখোলা গ্রামে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে ‘আত্মহত্যা’ করেন মোফিজুল শেখ।
পুলিস সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই স্ত্রীর সঙ্গে মনোমালিন্য চলছিল ওই যুবকের। ইদানিং, মোফিজুলের স্ত্রী এক বছরের শিশুকন্যাকে নিয়ে আলাদা থাকতেও শুরু করেছিলেন। শুক্রবার, মোফিজুলের স্ত্রী রেশমা স্থানীয় থানায় অভিযোগ করেন স্বামীর সঙ্গে ‘এক ছাদের তলায়’ থাকতে তিনি অপারগ। এরপর, পুলিসি সাহায্যে, বিয়েতে পাওয়া সমস্ত যৌতুক নিয়ে জয়নগরে নিজের বাপের বাড়িতে চলে যান তিনি। তারপরেই অবসাদে ভেঙে পড়েন মোফিজুল। শনিবার সন্ধ্যায়, নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ।
বাড়ির মধ্যে ওই যুবকের দেহ ঝুলতে দেখে তড়িঘড়ি তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ মোফিজুলকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিসের অমুমান, ওই যুবক আত্মহত্যাই করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…