রাজ্য

কেন দল ছাড়ছেন নেতারা? সমস্যা কি? পিকে কে প্রশ্ন মমতার

লোকসভা নির্বাচনের পরে তৃণমূল তাকে নিয়ে এসেছিল ড্যামেজ কন্ট্রোল করতে। কিন্তু কাজ হল উলটো। ড্যামেজ কন্ট্রোল তো দূরের কথা, বেড়েই চলেছে ড্যামেজ। তার উপরেই ক্ষুব্ধ দলের নেতারা। হ্যাঁ, ঠিকই ভাবছেন, কথা হচ্ছে প্রশান্ত কিশোরকে নিয়ে। সাথে দল ত্যাগ করেছেন একধিক নেতা। সংখ্যা বেড়ে চলেছে প্রতিদিনই। তা আর ঠেকানো যাচ্ছেনা কৌশলের মাধ্যমে। সবুজ শিবির ছেড়ে ক্রমে গেরুয়ার পথে হাটছেন শাসক শিবিরের নেতারা। এমন অবস্থায় কালিঘাটের বাড়িতে কোর কমিটি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এইবার পিকের সাথেও কথা বলেন তৃণমূল নেত্রী।

দলের এই ভাঙন নিয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন প্রশান্ত কিশোর। এইদিন কোর কমিটির বৈঠকে মুখ্যমন্ত্রী জানতে চান,” কেন এমন হচ্ছে? সমস্যাটা ঠিক কোথায়? এইসব এর কারণ কি?”। পিক কে মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করেন তার মতামত। এরকম প্রশ্নের উত্তরে পিকে বলেন, ” গেরুয়া শিবির বিভিন্ন এজেন্সি ভয় দেখাচ্ছে। আর তা ছাড়াও অনেকে লোভে পড়ে করছে এরকম।” এমন উত্তর পেয়ে তৃণমূল দল নেত্রী বলেন,” বাকি যারা আছেন তারা দলের বাকিদের বোঝান।” অর্থাৎ আরো সমস্যা আসতে পারে বলে অনুমান করছেন তৃণমূল দলের নেত্রী।

তবে পিকে কে রেখে লাভ কোথায়? রাজনৈতিক স্তরে উঠেছে প্রশ্ন। অন্যদিকে আইপ্যাকের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষুব্ধ নেতা শীলভদ্র। তার বক্তব্য, একটি বেসরকারি সংস্থা বলে দিচ্ছে নেতারা কি করবেন ৷ সেই সংস্থার কর্মীরা এসে বলছে এটা করুন, সেটা করবেন না। ভোটের কথা আপনাকে চিন্তা করতে হবেনা। ভোটের দিক ভাবা আমাদের কাজ। আমরা সেই জন্য টাকা পেয়েছি, আমরা জিতিয়ে আনব। ভোট কি এভাবে হয়?” তিনি এই সমস্ত কথা সামনে বললেও, অনেকে বলেননি। কেবল দল ত্যাগ করছেন তারা। ফলে শাসক দলে বেড়েছে চিন্তা। প্রশান্ত কিশোরের ওপর উঠেছে প্রশ্ন।

অন্যদিকে এইদিন নেত্রী বলেছেন,”কে দলে থাকলো, কে গেল, তা নিয়ে তৃণমূল একেবারেই উদ্বিগ্ন নয়। যারা যাচ্ছেন, তারা দলের বোঝা হয়ে দাড়িয়েছেন।” এইদিন তিনি আরও বলেছেন,” দলের হেরে যাওয়ার কোনো আশঙ্কাই নেই। জমি ছাড়া যাবেনা এক ইঞ্চিও। আমাদের হাতিয়ার উন্নয়ন। আর তাকে কেন্দ্র করেই জয় লাভ করব আমরা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026