টেলিটাউনে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী স্বস্তিকা দত্ত (swastika dutta) এবং গায়ক শোভন গাঙ্গুলী(shobhan Ganguly)- র নতুন প্রেমকাহিনী। 25 শে ফেব্রুয়ারি ‘জি বাংলা সোনার সংসার’-এ স্বস্তিকার ঝুলিতে এসেছে তিনটি পুরস্কার যার একটি ছিল ‘সেরা জুটি’-র পুরস্কার। ক্রুশল আহুজা (krushal ahuja) ও স্বস্তিকার জুটি পেলেন এই পুরস্কার। কিন্তু অনুষ্ঠানের শেষে স্বস্তিকা নিজের সাফল্যের খুশি ভাগ করে নিয়েছেন শোভনের সঙ্গে। শোভনকে জড়িয়ে ধরে ক্যামেরাবন্দি হয়েছেন স্বস্তিকা। সেই ছবি এই মুহূর্তে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
20 শে ফেব্রুয়ারি গায়ক দুর্নিবার সাহা (Durnibar saha) ও মীনাক্ষী মুখার্জি (Minakshi mukherjee)-র সঙ্গীতের দিন ইন্সটাগ্রামে শোভন, স্বস্তিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যাতে তাঁরা ইঙ্গিতে জানিয়েছেন তাঁদের সম্পর্কের কথা। ছবিতে দেখা যাচ্ছে কালো শাড়িতে স্বস্তিকা শোভনের আড়ালে মুখ লুকাচ্ছেন এবং লাল রঙের পাঞ্জাবি পরা শোভনের মুখে লাগামছাড়া হাসি। নেটিজেনরা শোভন-স্বস্তিকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার 21 শে ফেব্রুয়ারি দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের দিন একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছেন শোভন-স্বস্তিকা। স্বস্তিকার পরনে ছিল হলুদ শাড়ি ও শোভন পরেছিলেন নীল রঙের সুট। শোভনের প্রাক্তন প্রেমিকা ইমন (Imon chakraborty) তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-এর সঙ্গে দুর্নিবার-মীনাক্ষীর বিয়েতে এলেও এদিন শোভন ও ইমন একে অপরকে এড়িয়ে চলেছেন।
স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিছুদিন আগেই শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকার বাগদান হয়নি। কিন্তু শোভন ও স্বস্তিকা দুজনেই জানিয়েছেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন।
কিছুদিন আগেই কলকাতার রাস্তায় শোভন ও স্বস্তিকাকে সান্ধ্যভ্রমণ করতে দেখা গেল। দুজনেই যথেষ্ট ক্যাজুয়াল ছিলেন। শোভনের পরনে ছিল নীল-সাদা চেক শার্ট ও অফহোয়াইট বার্মুডা এবং স্বস্তিকার পরনে ছিল জলপাই রঙের ঢিলেঢালা প্যান্ট ও সবুজ রঙের ডোনাল্ড ডাক আঁকা ক্রপ টপ। শোভন নিজেই ইন্সটাগ্রামে এই ছবি শেয়ার করেছেন।
অপরদিকে স্বস্তিকা শেয়ার করেছেন তাঁর ও শোভনের বন্ধুত্বের সেলিব্রেশনের ছবি। গাড়ির বনেটের উপর চকলেট কেক কেটে, স্পার্ক করে সেলিব্রেশন করলেন শোভন ও স্বস্তিকা। দুজনেই ছিলেন ক্যাজুয়াল পোশাক পরে। শোভনের পরনে ছিল কল্কা ডিজাইনের শার্ট ও বারমুডা। স্বস্তিকার পরেছিলেন টি-শার্ট ড্রেস। শোভন ও স্বস্তিকা কেক কাটার পরে দুজনে দুজনকে জড়িয়ে ধরেছিলেন। কিন্তু তাঁদের ছবিতে অনেকেই কমেন্ট করে বলেছেন, শোভনকে পছন্দ না করে ক্রুশলকে লাইফ-পার্টনার হিসাবে বেছে নিতে। অনেকে শোভনের হাসি নিয়ে কটুক্তি করেছেন। কিন্তু শোভন ও স্বস্তিকা কোনো প্রতিক্রিয়া জানাননি। তাঁরা নিজেদের মতো করে একে অপরকে ভালোবেসে চলেছেন।
এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন (Imon chakraborty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-র সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন। সম্প্রতি তাঁদের বিয়েও হয়ে গিয়েছে।
চলতি বছরে মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন। ধ্রুব ব্যানার্জি (Dhruba Banerjee)- র আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)। এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।
Sabine Getty, the jewelry designer and socialite, experienced a dramatic wardrobe mishap at the 2026…
Disney has released the full trailer for its live-action remake of Moana, and reactions are…
Grammy-winning singer Enya, known for her ethereal soundscapes and global hits like Orinoco Flow and…
Gypsy-Rose Blanchard is under fire after participating in a viral TikTok trend where she appeared…
Peaky Blinders: The Immortal Man marks the final chapter of Tommy Shelby’s story, closing out…
It’s been more than a decade since Disney Channel’s Jessie aired its final episode, but…