নিউজ

মিটল সব সমস্যা, কাল থেকেই শুরু টলিপাড়ায় শুটিং

কবে থেকে আবার শুটিং শুরু হবে তাই নিয়ে চর্চা চলছিল অনেকদিন ধরেই। আজ থেকে শুটিং শুরুর কথা ছিল। কিন্তু সমস্যার জন্য আজ থেকে তা শুরু করা যায়নি। অবশেষে সমস্ত সমস্যার সমাধান হয়েছে। কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে টালিগঞ্জে শুরু হচ্ছে সিরিয়ালের শুটিং। বুধবার মন্ত্রী অরূপ বিশ্বাসের অফিসে আর্টিস্ট ফোরাম, প্রডিউসারস গিল্ড, ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক করা হয়। আর এই বৈঠকেই কাল থেকে শুটিং শুরু হবে বলে সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

মন্ত্রী অরুপ বিশ্বাস এদিন বলেন যে টালিগঞ্জে ৮৩ দিন ধরে কাজ হয়নি। কাল থেকেই কাজ শুরু হবে। আর্টিস্ট ফোরাম, ফেডারেশন, প্রোডিউসার গিল্ড, চ্যানেল ব্রডকাস্টার,ইম্পা-সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের একত্র সিদ্ধান্তে বৃহস্পতিবার থেকে শুটিং শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি তিনি বলেন যে টালিগঞ্জের সবাই পরিবারের মতো, এখানে কারও কথাও কাজ করতে গিয়ে কোনও অসুবিধে হলে সকলে মাইল সেটা সমাধান করার আবেদন তিনি জানিয়েছেন।

আর্টিস্ট ফোরামের সভাপতি শঙ্কর চক্রবর্তীও বলেন,“বিমা নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটা মিটে গিয়েছে। মন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই করা হয়েছে। এরপর আমারমনে হয় না কাজের ক্ষেত্রে কোনও অসুবিধার সৃষ্টি হবে।” আর্টিস্ট ফোরামের সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় আবার বলেন যে টালিগঞ্জের পরিবার অনেক বড় পরিবার। আর বড় পরিবার হলে একটু মতপার্থক্য হতেই পারে। কিন্তু এখন সেসব মিটে গেছে। কাল থেকে কাজ শুরু হবার কোথাও তিনি জানান। কাল থেকে শুটিং শুরু হলে নতুন এপিসোড আসবে ১৫ জুন থেকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026