দেশ বিরোধী মন্তব্য করে চরম বিতর্কে অভিনেত্রী জায়রা ওয়াসিম
কৌশিক পোল্ল্যে: দেশ বিরোধী মন্তব্য করে আবারো আলোচনার শীর্ষে উঠে এলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। এর আগেও উস্কানিমূলক পোস্ট এর জেরে বেশকিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি, কিন্তু পরে আবার ফিরে এলেন সেই একই ধরনের ঝাঁঝালো মন্তব্য নিয়ে যে কারণে রীতিমতো ক্ষুব্ধ নেটিজেনরা। পূর্বে দেশে পঙ্গপালের আক্রমণকে জায়রা আল্লার অভিশাপ হিসেবে অভিহিত করেন। সেই নিয়ে তাৎক্ষণিক সরগরম হয়েছিল সোশ্যাল মিডিয়া যদিও কারোর মন্তব্যের উত্তর দিতে রাজি নন এই অভিনেত্রী।
কটাক্ষের উপর পাল্টা ট্যুইট করে জায়রা লেখেন, ‘জবাবদিহী করতে হলে আল্লাহর কাছে করব’ এরপরই সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেন দঙ্গল কন্যা। আবার সদ্যই একটি উস্কানিমূলক পোস্ট, অ্যানিমিয়া সম্পর্কে তিনি রক্তচোষার উপমা দিয়ে একপ্রকার ঠাট্টা করার চেষ্টা করেছেন যা একেবারেই ভালো চোখে দেখেননি ভারতীয় ইউজাররা। কাশ্মীরের মেয়ে হয়েও বহির্ভূত ভারতের বাসিন্দা মনোভাবী তার এই ভারতবিদ্বেষী ট্যুইটে জ্বলে উঠল ট্যুইটার।
‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এরপর সিনেমা জগৎ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। সে সময় সিনেজগতকে নিয়েও একপ্রকার বিদ্রুপ করতে ছাড়েনি জায়রা। যদিও দিনকে দিন ট্যুইটারে বিস্ফোরক মন্তব্যের আরেক নাম হয়ে উঠছেন জায়রা ওয়াসিম এ কথা বলাই যায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…