টলিউড

দুর্নিবারের বিয়েতে মুখোমুখি দুই প্রাক্তন শোভন-ইমন, রইল সেই মুহূর্তের ছবি

টেলিটাউনে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী স্বস্তিকা দত্ত (swastika dutta) এবং গায়ক শোভন গাঙ্গুলী(shobhan Ganguly)- র নতুন প্রেমকাহিনী। 20 শে ফেব্রুয়ারি গায়ক দুর্নিবার সাহা (Durnibar saha) ও মীনাক্ষী মুখার্জি (Minakshi mukherjee)-র সঙ্গীতের দিন ইন্সটাগ্রামে শোভন, স্বস্তিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যাতে তাঁরা ইঙ্গিতে জানিয়েছেন তাঁদের সম্পর্কের কথা। ছবিতে দেখা যাচ্ছে কালো শাড়িতে স্বস্তিকা শোভনের আড়ালে মুখ লুকাচ্ছেন এবং লাল রঙের পাঞ্জাবি পরা শোভনের মুখে লাগামছাড়া হাসি। নেটিজেনরা শোভন-স্বস্তিকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এবার 21 শে ফেব্রুয়ারি দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের দিন একসঙ্গে ক্যামেরাবন্দী হলেন শোভন-স্বস্তিকা। স্বস্তিকার পরনে ছিল হলুদ শাড়ি ও শোভন পরেছিলেন নীল রঙের সুট। শোভনের প্রাক্তন প্রেমিকা ইমন (Imon chakraborty) তাঁর স্বামী নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-এর সঙ্গে দুর্নিবার-মীনাক্ষীর বিয়েতে এলেও এদিন শোভন ও ইমন একে অপরকে এড়িয়ে চলেছেন। ইমনের পরনে ছিল লাল-সাদা চেক শাড়ি ও নীলাঞ্জন পরেছিলেন অফহোয়াইট রঙের পাঞ্জাবি। এমনকি নীলাঞ্জন ও ইমন কোনও গ্রুপ ফটো তুলতেও রাজি হননি। কারণ সেখানে ছিল শোভন ও স্বস্তিকার উজ্জ্বল উপস্থিতি। তবে শোভন জানিয়েছেন, নীলাঞ্জন তাঁর খুব কাছের মানুষ। এমনকি ইমনের সঙ্গেও তিনি অনেক মিউজিক অ্যালবাম ও ফিল্মের কাজ করেছেন। তাই ইমনও তাঁর যথেষ্ট কাছের। একসঙ্গে ছবি না তুললেও বিয়েবাড়িতে তাঁরা একসাথে অনেক আড্ডা দিয়েছেন। দুর্নিবার-মীনাক্ষীর বিয়ের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিছুদিন আগেই শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকার বাগদান হয়নি। কিন্তু শোভন ও স্বস্তিকা দুজনেই জানিয়েছেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন।

এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন (Imon chakraborty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-র সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন। সম্প্রতি তাঁদের বিয়েও হয়ে গিয়েছে।

চলতি বছরে মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন। ধ্রুব ব্যানার্জি (Dhruba Banerjee)- র আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)। এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026