এই করোনা আবহে সদ্য মা হয়েছেন সুরেলাকন্ঠী শ্রেয়া ঘোষাল৷ পুত্র সন্তানের জননী হয়েছেন ওই বঙ্গতনয়া। গত ২২ শে মে মা বাবা হন শেয়া ঘোষাল আর শিলাদিত্য। এই সুখবড়ি সেদিন বিকেলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সকল অনুরাগীদের সাথে এই সুখবরটি ভাগ করে নিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে অনুগামীদের উদ্দেশ্যে শ্রেয়া লিখেছেন, ‘পুত্রসন্তান দিয়ে ভগবান আমাদের আশীর্বাদ করেছেন। এমন আবেগ আগে কখনোই অনুভূত হয়নি। আমি শিলাদিত্য এবং আমাদের পরিবার দারুণ খুশি। আমাদের নতুন অতিথির জন্য সকলে যে প্রার্থনা করেছেন অনেক ধন্যবাদ জানাই তাদের।’
শ্রেয়া ঘোষাল এবং তাঁর স্বামী শিলাদিত্য বিয়ের ৬ বছরের মাথায় প্রথম বাবা মা হন। বাড়িতে নতুন অতিথির আগমনে তাই কোনো কমতি রাখেননি গায়িকা। বাড়িতে ছেলের আগমনে উদযাপন করলেন সুন্দর থিম দেওয়া কেক সাজিয়ে ৷ সুন্দর কেকটি বানিয়েছেন শেফ মহেক মান্দলিক। আর কেকটি আমের ফ্লেভারে বানানো। ইনস্টাগ্রাম স্টোরিতে এই কেকের ছবি শেয়ার করে শ্রেয়া ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পুত্রসন্তানের জন্য স্বাগত-কেক৷’ সাদা নীল রঙের কম্বিনেশনে এই কেক সাজানো হয়েছে নানারকম টপিং দিয়ে এই কেকে আছে বিভিন্ন মাপের বোতাম, টেডি বিয়ার এবং কেক৷ এই আর এতেই মজেছে শ্রেয়ার নেটিজেনদের মন ৷
এক দশক ধরে ডেটিং করার পর নিজের কলেজ জীবনের প্রেমিক ও বাল্যকালের বন্ধু শিলাদিত্যকেই ২০১৫ সালের ৫ই ফেব্রুয়ারি বাঙালি নিয়ম মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। শিলাদিত্যর সঙ্গে সাতপাকে বাঁধার নানান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। শ্রেয়া জানিয়ে ছিলেন, বিয়ের পর তাঁর জীবন অন্য রঙে সেজে উঠেছে।
সম্প্রতি গায়িকার বয়স ৩৮ এ পা দিয়েছিলেন। আর এরপরই ৪ঠা মার্চ নিজের প্রথম অন্তঃসত্ত্বার খবর সোশ্যাল মিডিয়াতে অনুরাগীদের সাথে শেয়ার করেছিলেন। শ্রেয়ার বন্ধুরা করোনা পরিস্থিতিতে তাঁর জন্য ভার্চুয়ালী সাধভক্ষণের আয়োজন করেছিলেন৷ বন্ধুরা নিজেদের বাড়িতে কিছু না কিছু রান্না করেছিলেন৷ ভিডিয়ো কলে বন্ধুদের সামনে সব খাবার খান শ্রেয়া৷ সাধভক্ষণের ছবিও শেয়ার করেছিলেন তিনি৷ অনুষ্ঠানে বন্ধুদের মিস করছেন, সে কথাও জানাতে ভোলেননি৷ তবে সেই সাধভক্ষণের পোস্ট ভাইরাল হয় সোশ্যাল দুনিয়াতে।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…