বিনোদন

মেক-আপ রুমে তুমুল ঝামেলা, রাগের চোটে শ্রুতির চুল কেটে দিতে গেলেন সহ অভিনেত্রী, দেখুন ভিডিও

ইদানি অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ইন্সটাগ্রামে মজার ভিডিও শেয়ার করেন। এবার তিনি তাঁর চুল কাটা নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। মেকআপ রুমে তিনি তাঁর সহ-অভিনেত্রী শম্পা ব্যানার্জি (shampa Banerjee) -কে বলছেন, তাঁর চুল খুব বড় হয়ে গেছে, তাই তিনি ভাবছেন চুলটা কেটে ফেলবেন। শম্পাও তাঁকে চুল কাটতে বলেন। কিন্তু শ্রুতি বলেন, তাহলে তিনি বেণী বাঁধবেন কি করে! এই দোনোমোনো একসময় ঝগড়ার পর্যায়ে পৌঁছে গেলে শম্পা রেগে গিয়ে কাঁচি নিয়ে শ্রুতির পিছনে ছুটলেন। নেটদুনিয়ায় শ্রুতি ও শম্পার এই ভিডিওটি ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে।

কাটোয়া থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু পড়াশোনার পাশাপাশি মডেলিং করার স্বপ্ন দেখতেন শ্রুতি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ত্রিনয়নী’ র মাধ্যমে শ্রুতির অভিনয়ের কেরিয়ার শুরু হয়। এই সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন শ্রুতি। তবে গত বছরে করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ‘ত্রিনয়নী’র টিআরপি নেমে যায়। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে শ্রুতি ‘দেশের মাটি’ সিরিয়ালে গ্রামের শিক্ষিতা মেয়ে নোয়া-র ভূমিকায় অভিনয় করছেন । তাঁর বিপরীতে কিয়ানের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ‍্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে ‘দেশের মাটি’। একটি যৌথ পরিবার ভেঙে আলাদা হয়ে যাওয়ার পর পুজো উপলক্ষ্যে স্বরূপনগরের পৈতৃক ভিটেতে সদস্যদের একত্রিত হওয়ার কাহিনী দেখানো হচ্ছে ‘দেশের মাটি’-তে।

এই মুহূর্তে শ্রুতি ‘ত্রিনয়নী’র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার(swarnendu samaddar)-এর সাথে সম্পর্কে রয়েছেন। ‘ত্রিনয়নী’র সেট থেকে বয়সে 14 বছরের বড় স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ যা ক্রমশ প্রেমে পরিণত হয়েছে। শ্রুতি প্রথম প্রস্তাব দিয়েছিলেন স্বর্ণেন্দুকে। কিন্তু স্বর্ণেন্দু তাঁদের বয়সের ব্যবধানের কথা ভেবে পিছিয়ে গেলেও নাছোড়বান্দা শ্রুতি একসময় স্বর্ণেন্দুর মন জয় করে নেন। গত বছর পুজোর আগে শ্রুতি ও স্বর্ণেন্দু তাঁদের দুজনের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কোনো সমুদ্র সৈকতে। সেখান থেকে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁরা। তবে দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রুতি চলে আসেন তাঁদের কাটোয়ার বাড়িতে। কিন্তু স্বর্ণেন্দু তাঁর সাথে কাটোয়া যেতে চাননি। তবে এই মুহূর্তে স্বর্ণেন্দু ও শ্রুতির বিয়ের ব্যাপারে দুই পরিবার চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026