Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

খালি গলায় গান গাইলেন ‘ত্রিনয়নী’র শ্রুতি, সোশ্যাল মিডিয়ায় তুলুম ভাইরাল

Updated :  Friday, December 11, 2020 2:07 PM

ইদানিং অভিনেত্রী শ্রুতি দাস ইন্সটাগ্রামে প্রায়ই বিভিন্ন ছবি ও ভিডিও শেয়ার করেন। কিছুদিন আগে তিনি তাঁর কাটোয়ার বাড়ির ছাদে নাচের ভিডিও তৈরী করে পোস্ট করেছিলেন ইন্সটাগ্রামে। এবার তিনি পোস্ট করলেন তাঁর গানের ভিডিও। ভিডিওতে শ্রুতি খালি গলায় ‘নাই বা হল আবার দেখা’ গানটি গেয়েছেন। শ্রুতির গানের ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। নেটিজেনদের একাংশ আবার প্রশ্ন তুলেছেন, এই গানটি কি শ্রুতি তাঁর প্রেমিক স্বর্ণেন্দুর উদ্দেশ্যে গেয়েছেন!

শ্রুতি এই মুহূর্তে রীতিমত চর্চায় রয়েছেন তাঁর সঙ্গে ‘ত্রিনয়নী’র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার-এর সম্পর্কের জন্য। স্বর্ণেন্দু ও শ্রুতির বয়সের ফারাক অনেকটাই। এই কারণে শ্রুতি প্রথম স্বর্ণেন্দুকে প্রোপোজ করলেও স্বর্ণেন্দু শ্রুতিকে ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে ঘটনাচক্রে শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্ক শুরু হয়। এই সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় শ্রুতিকে ট্রোল করা হলেও শ্রুতি কোনো পাত্তা দেননি। এমনকি শ্রুতি ও স্বর্ণেন্দুর পরিবারের সদস্যরা তাঁদের দুজনের বিয়ের ব্যাপারেও কথা বলছেন বলে জানা গেছে। কিছুদিন আগে শ্রুতি ও স্বর্ণেন্দু কোনো সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে অনেক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রুতি।

কাটোয়ার মেয়ে শ্রুতি কলকাতায় এসেছিলেন পড়াশোনা করতে। কিন্তু বরাবর মডেলিং ও অভিনয় করার স্বপ্ন দেখা শ্রুতি ‘ত্রিনয়নী’ সিরিয়ালের জন্য অডিশন দিয়ে মুখ্য ভূমিকায় সিলেক্টড হন। শ্রুতির অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। ‘ত্রিনয়নী’ শেষ হয়ে যাওয়ার পর শ্রুতি আপাতত কোনো সিরিয়ালে অভিনয় না করলেও বেশ কিছু মডেলিং-এর কাজ শুরু করেছেন।