Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Shruti Dus: সরস্বতী পুজোর দিন প্রকাশ্য রাস্তাতেই রোমান্টিক হলেন শ্রুতি-স্বর্ণেন্দু, ভিডিও ভাইরাল

Updated :  Monday, February 7, 2022 3:51 PM

শ্রুতি দাস ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের সূত্র ধরেই অভিনয় জগতে পা রেখেছেন অভিনেত্রী। সেই থেকেই অভিনেত্রী হিসেবে তার যাত্রা শুরু। অভিনয় জীবনের পাশাপাশি এই ধারাবাহিকের পরিচালকের সাথে সেইসময় থেকেই প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছেন শ্রুতি। স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে তার সম্পর্কের কথা টেলিপাড়ার ওপেন সিক্রেট। পরবর্তীকালে স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’র নোয়ার চরিত্রে অভিনয় করার পর থেকেই তার জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়। বর্তমানে তিনি নিজেকে একজন টেলিভিশন অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন।

শুরুর দিন থেকেই কম কথা শুনতে হয়নি তাকে। তার গায়ের রং থেকে শুরু করে তার ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ নিয়ে ক্রমাগত কথা চলেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে তাকে নিয়ে চলতে থাকা সেই সমস্ত চর্চার বারবার যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী। এমনকি তাকে এ কথাও শুনতে হয়েছে, যে পরিচালকের সাথে প্রেম করার পরেই তিনি সুযোগ পান অভিনয় করার। তবে এতকিছুর পরেও তিনি দমে যাননি নিজের কাজটা ঠিকভাবেই চালিয়ে গিয়েছিলেন।

সম্প্রতি নিজের ভালোবাসার মানুষ স্বর্ণেন্দুর সাথে সরস্বতী পূজায় একটি রিল ভিডিও বানালেন, যা এই মুহুর্তে তার অনুরাগীদের মাঝে ভাইরাল। ‘তোমায় হৃদ মাঝারে রাখবো’ এই গানটির সাথে রিল ভিডিও বানিয়েছেন তিনি। ছোট ছোট কিছু ক্লিপিংস একসাথে জুড়ে ভিডিওটি বানিয়েছেন তারা। প্রকাশ্য রাস্তার মাঝেই এই ভিডিওটি বানিয়েছেন তারা। বাঙালির প্রেম দিবসেই এমন ভিডিও বানালেন শ্রুতি-স্বর্ণেন্দু। তাদের এই ভিডিও পছন্দ করেছেন তাদের অনুরাগীরা। তারা ভালোবাসায় মগ্ন, তা আলাদাভাবে বলার প্রয়োজন নেই। তাদের এই ইনস্টারিলটি দেখেই তা স্পষ্ট হয়েছে।