ইদানিং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das) ইন্সটাগ্রামে যথেষ্ট অ্যাকটিভ থাকেন। প্রায়ই বয়ফ্রেন্ড স্বর্ণেন্দু সমাদ্দার (swarnendu samaddar)- এর সঙ্গে ছবি তুলে তা শেয়ার করেন শ্রুতি। অসমবয়সী এই সম্পর্ক স্বর্ণেন্দু কোনোদিন চাননি। শ্রুতি তাঁকে প্রথমবার প্রোপোজ করলে স্বর্ণেন্দু তা নাকচ করেন। কিন্তু আউটডোর শুটিংয়ে গিয়ে স্বর্ণেন্দু চোট পেলে শ্রুতি তাঁর সেবা করে তাঁকে সুস্থ করে তোলেন। অপরদিকে স্বর্ণেন্দু বুঝতে পারেন, তিনিও ভালোবেসে ফেলেছেন শ্রুতিকে। এভাবেই হয়েছিল শ্রুতি ও স্বর্ণেন্দুর প্রেমকাহিনীর সূত্রপাত। 13 ই মার্চ শ্রুতি, স্বর্ণেন্দু ও তাঁদের পরিবারের সদস্যরা ডিনার করতে গিয়েছিলেন সাদার্ন অ্যাভিনিউ-এর বিখ্যাত রেস্টুরেন্ট অওয়ধ 1590-তে। সেখানেই ক্যামেরাবন্দী হলেন শ্রুতি ও স্বর্ণেন্দু। শ্রুতির পরনে ছিল কালো রঙের লঙ কুর্তি ও ডেনিম। স্বর্ণেন্দু পরেছিলেন কালো রঙের টি-শার্ট ও ডেনিম। যথেষ্ট ঘনিষ্ঠ হয়ে ছবি তুললেন দুজনে। শ্রুতি ছবিগুলি শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায় সাইবার দুনিয়ায়।
কিন্তু এর মধ্যেই বেজে গেল শ্রুতির বিয়ের সানাই। সম্প্রতি শ্রুতির গায়ে হলুদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিগুলিতে শ্রুতির পরনে ছিল হলুদ রঙের শাড়ি। এয়োস্ত্রীর দল ব্যস্ত ছিলেন গায়ে হলুদের অনুষ্ঠানের নিয়ম পালন করতে। এই গায়ে হলুদ অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা ভাস্কর ব্যানার্জী (bhashkar Banerjee), তথাগত (Tathagata), রাহুল (Rahul)-রা। প্রকৃতপক্ষে, এটি শ্রুতির রিল গায়ে হলুদ। ‘দেশের মাটি’ সিরিয়ালে বহু ঝড়-ঝাপ্টার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছে নোয়া ও কিয়ান। নোয়ার গায়ে হলুদের দৃশ্যগুলি ভাইরাল হলেও শ্রুতি ও স্বর্ণেন্দুর এখনই সাতপাকে বাঁধা পড়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন তাঁরা। কিছুদিন আগেও নববধূর সাজে নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রুতি লিখেছিলেন, কিয়ানের বৌ। ছবিতে দেখা গেছে, শ্রুতির পরনে ছিল লাল রঙের সাবেক বেনারসী যাতে সোনালি জরির কারুকার্য করা এবং সঙ্গে মানানসই বেনারসী কারুকার্যের লাল ব্লাউজ। শ্রুতির মাথায় রয়েছে সোনালি রঙের টায়রা ও গলায় নেকলেস, নাকে নথ, কানে টানা দুল ও কপালে লাল টিপ। শ্রুতির খোঁপায় রয়েছে সাদা ফুলের মালা, মাথায় লাল ওড়না এবং শোলার মুকুট। শ্রুতিকে এই সাজে অপরূপ লেগেছে। সোশ্যাল মিডিয়ায় শ্রুতির ছবিগুলি ভাইরাল হয়েছে। প্রকৃতপক্ষে, ‘দেশের মাটি’ সিরিয়ালের দৃশ্যের জন্য এই সাজে সেজেছিলেন শ্রুতি।
কাটোয়া থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। কিন্তু পড়াশোনার পাশাপাশি মডেলিং করার স্বপ্ন দেখতেন শ্রুতি। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ত্রিনয়নী’ র মাধ্যমে শ্রুতির অভিনয়ের কেরিয়ার শুরু হয়। এই সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন শ্রুতি। তবে গত বছরে করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ‘ত্রিনয়নী’র টিআরপি নেমে যায়। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়। এই মুহূর্তে শ্রুতি ‘দেশের মাটি’ সিরিয়ালে গ্রামের শিক্ষিতা মেয়ে নোয়া-র ভূমিকায় অভিনয় করছেন । তাঁর বিপরীতে কিয়ানের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত। চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে ‘দেশের মাটি’। একটি যৌথ পরিবার ভেঙে আলাদা হয়ে যাওয়ার পর পুজো উপলক্ষ্যে স্বরূপনগরের পৈতৃক ভিটেতে সদস্যদের একত্রিত হওয়ার কাহিনী দেখানো হচ্ছে ‘দেশের মাটি’-তে।
এই মুহূর্তে শ্রুতি ‘ত্রিনয়নী’র পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার(swarnendu samaddar)-এর সাথে সম্পর্কে রয়েছেন। ‘ত্রিনয়নী’র সেট থেকে বয়সে 14 বছরের বড় স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ যা ক্রমশ প্রেমে পরিণত হয়েছে। শ্রুতি প্রথম প্রস্তাব দিয়েছিলেন স্বর্ণেন্দুকে। কিন্তু স্বর্ণেন্দু তাঁদের বয়সের ব্যবধানের কথা ভেবে পিছিয়ে গেলেও নাছোড়বান্দা শ্রুতি একসময় স্বর্ণেন্দুর মন জয় করে নেন। গত বছর পুজোর আগে শ্রুতি ও স্বর্ণেন্দু তাঁদের দুজনের পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কোনো সমুদ্র সৈকতে। সেখান থেকে বহু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তাঁরা। তবে দুর্গাপূজার সপ্তমীর দিন শ্রুতি চলে আসেন তাঁদের কাটোয়ার বাড়িতে। কিন্তু স্বর্ণেন্দু তাঁর সাথে কাটোয়া যেতে চাননি। তবে এই মুহূর্তে স্বর্ণেন্দু ও শ্রুতির বিয়ের ব্যাপারে দুই পরিবার চিন্তা-ভাবনা করছেন বলে জানা গেছে।
Taylor Swift has reached another career-defining achievement, joining Rihanna in a rare Billboard chart feat.…
Sosie Bacon is looking back at her first-ever acting role — and ahead to her…
Professional soccer player Jorginho has publicly criticized singer Chappell Roan after an alleged incident in…
Singer Chappell Roan gave a public shoutout to her security team during her performance at…
Gabrielle Union turned heads at Jhpiego’s 2026 Maternal Health Gala, held at The Beverly Hills…
Actress Amanda Peet has revealed she was diagnosed with breast cancer while coping with the…