বিনোদন

শুভশ্রী গাঙ্গুলীকে কোলে তুলে নিলেন টেলি পড়ার এই অভিনেত্রী, দেখে অবাক দাদা সৌরভও

দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’ গোটা বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় গেম রিয়্যলিটি শো, যার সঞ্চালনার দায়িত্বে থাকেন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী। যার প্রতিটি এপিসোডে থাকে নতুন নতুন চমক। উপস্থিত থাকেন তারকা থেকে সাধারণ সকলেই। বাদ যায়না বাচ্চারাও। উল্লেখ্য, এই সিজনে বাচ্চাদের এপিসোড অন্যবারের তুলনায় একটু বেশিই হয়েছে। এই দাদাগিরির মঞ্চে ২২ গজের দাদাকে পাওয়া যায় একেবারেই অন্যরূপে, যা দেখতে পছন্দ করেন দর্শকরাও।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পাতায় একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে শুভশ্রী গাঙ্গুলীকে রীতিমত কোলে তুলে দাদাগিরির মঞ্চেই সকলের সামনে ঘুরিয়ে দিলেন টেলি জগৎ’এর এই অভিনেত্রী। তিনি অন্যকেউ নন, তিনি ছোটপর্দার জনপ্রিয়, পরিচিত অভিনেত্রী অদ্রীজা রায়। এই ভিডিওটি আগের সিজিনের ঝলক। রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবির প্রচারে এই মঞ্চে উপস্থিত ছিলেন ছবির গোটা টিম। রাজ-শুভশ্রীর পাশাপাশি অদ্রীজা ও আদৃতও এদিন দাদাগিরির মঞ্চে উপস্থিত ছিলেন।

এদিনেই জানা যায়, এক হাঁড়ি ভাত একেবারে খেয়ে নিতে পারেন অদ্রীজা। তবে তাকে দেখে সেটা বোঝাই মুশকিল। এই তথ্য শুনে অবাক স্বয়ং দাদাও। কথায় কথায় রাজ চক্রবর্তী বলে ওঠেন, তার গায়ে ভীষণ শক্তি। পরিচালকের কথায় সহমত পোষণ করে শুভশ্রী গাঙ্গুলীও একই কথা জানান। পাশাপাশি রাজ চক্রবর্তী এও বলেন, অদ্রীজা চাইলে স্বয়ং দাদাকেও কোলে তুলে ঘুরিয়ে দিতে পারেন। এই কথা শুনে চোখ বড় বড় হয়ে যায় সৌরভ গাঙ্গুলীরও। তিনি এরপর অভিনেত্রী জানান তাকে নয় তিনি শুভশ্রীকে তুলে দেখাতে পারবেন কিনা! এর উত্তরে তিনি হ্যাঁ বলেন।

এরপরই দাদাগিরির মঞ্চে সত্যি সত্যি শুভশ্রী গাঙ্গুলীকে কোলে তুলে নিয়ে রীতিমতো ঘুরিয়ে দেন অদ্রীজা, যা দেখে চোখ বড় বড় হয়ে গিয়েছিল সৌরভ গাঙ্গুলীরও। এরপরই মজার ছলে দাদা বলেন, তিনি এবার বুঝতে পেরেছেন এক হাঁড়ি ভাত কোথায় যায়। দাদার এমন কথা শুনে হেসে ফেলেন সকলেই। সম্প্রতি সেই ভিডিওটিই পুনরায় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। এদিন ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা আদৃত রায়কেও গান গাইতে শোনা গিয়েছিল। উল্লেখ্য, সম্প্রতি ‘রুদ্র সাহা অফিশিয়াল’এর তরফ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইনস্টাগ্রামের পাতায় অদ্রীজার সাথে কোলাবোরেটও করেছেন তিনি।

উল্লেখ্য, খুব শীঘ্রই শেষ হতে চলেছে ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯’। যার এই সিজনের মূলমন্ত্র , ‘দাদাগিরি আনলিমিটেড সিজন ৯, হাত বাড়ালেই বন্ধু হয়’। তবে এবার শেষের পথে দাদাগিরি। তার জায়গায় শুরু হতে চলেছে বাংলার সবথেকে বড় গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে অডিশন পর্ব। তবে এখনো পর্যন্ত দাদাগিরির ফাইনালের তারিখ ঘোষণা করা হয়নি। তবে কয়েকদিন আগেই দাদা নিজে একটি ছবি শেয়ার করে দাদাগিরি শেষ হয়ে যাওয়ার আভাস দিয়েছিলেন, যা চোখ এড়ায়নি দাদাগিরি ভক্তদের।

Devparna Acharya

Recent Posts

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়াই পেমেন্ট! Google Pay-র নতুন ‘Pocket Money’ ফিচারে বদলাচ্ছে ডিজিটাল লেনদেন

ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…

April 12, 2026

তাপপ্রবাহের মাঝেই বৃষ্টি দক্ষিণবঙ্গে! আজ ভিজবে কোন কোন জেলা?

বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…

April 12, 2026

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026