বিনোদন

Anurag-Simron: ফের বাংলা তনয়া বলিউড পাড়ি, অনুরাগ বসুর টিমে ‘কে আপন কে পর’-খ্যাত সিমরন

‘কে আপন কে পর’ ধারাবাহিকের ‘কোয়েল’কে মনে আছে? এই ধারাবাহিকে জবা আর পরমের মেয়ের নাম ছিল কোয়েল৷ প্রথম দিকে কোয়েলের চরিত্রটি নেগেটিভ দেখানো হয়েছিল। প্রথমে কোয়েলকে বদমেজাজি, একরোখা, এবং মাদকাসক্ত দেখানো হলেও পরের দিকে মায়ের ভালোবাসা পেয়ে নিজের জীবন সাজিয়ে নেয়৷ পরে পর্দায় মা জবাকে নিজের আদর্শ মনে করে আইন নিয়ে পড়াশোনা করে সে।

এই কোয়েলের ভালো নাম হল সিমরণ উপাধ্যায়। এই ধারাবাহিকে পাশ্ববর্তী চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী৷ স্টার জলসায় টানা ৪ বছর ধরে ‘কে আপন কে পর’ চলেছিল। দর্শকমহলে প্রচণ্ড জনপ্রিয়ও হয়েছিল ধারাবাহিকটি আর টিআরপিও থাকতো সেরা দশে। এখন এই ধারাবাহিক শেষ হয়ে গেলেও ধারাবাহিকের চরিত্রগুলি ভুলতে পারেনি৷ সিমরণের থেকে এই মেয়েকে কোয়েল ডাকতে বেশি পছন্দ করে মা কাকিমারা। সিমরণ এই ধারাবাহিকের আগে বহু ধারাবাহিকে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন। সিমরণ অভিনয়ের পাশাপাশি খুব ভালো নাচ ও করেন।

তবে এই মুহূর্তে অভিনেত্রী পাড়ি দিয়েছেন মুম্বাই মায়ানগরীতে। ছোটবেলার স্বপ্ন পূরণ হল কে আপন কে পর ধারাবাহিকের কোয়েলের। হ্যাঁ অভিনেত্রীও স্বপ্নেও ভাবেননি, মু্ম্বইয়ে পা রাখতেই পরিচালক অনুরাগ বসুর পরিচালনায় অভিনয়ের সুযোগ পাবেন। স্বপ্ন হলেও সত্যি। বলিউড সংবাদমাধ্যমে খবর, অনুরাগের একটি বিজ্ঞাপনী ছবিতে কাজ করেছেন সকলের প্রিয় কোয়েল।

অনুরাগ বসুর সাথে কাজ করতে পেরে সিমরন নিজেও বেশ উচ্ছ্বসিত। সিমরন জানান, এই কাজের জন্য অডিশন দিয়ে বহু জনের মধ্যে থেকে সেই সংস্থা থেকে তাঁকে বাছাই করে নেওয়া হয়েছে।সোশ্যাল মিডিয়াতে বলিউড সফরের নিজের নতুন যাত্রাপথের ছবিও শেয়ার করেছেন তিনি। আর অভিনেত্রীর এই নতুন পথচলাতে অনুগামীরা শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026