নিউজ

‘ঝুকেগা নেহি সালা’, পুষ্পা ছবি দেখে অনুপ্রাণিত, একই পদ্ধতিতে কাঠ পাচার করতে গিয়ে পুলিশের জালে এক ব্যক্তি

সারা দেশজুড়ে বর্তমানে ঝড় তুলতে শুরু করেছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার অল্লু অর্জুনের সুপারহিট ছবি পুষ্পা। এই ছবিটি যে কোনো ভাষাতেই হোক না কেন দুর্দান্ত ব্যবসা করেছে ক্রিসমাসের সিজনে। এই ছবিতে দেখানো হয়েছে একজন স্মাগলার এর গল্প। তবে এই ছবিকে কেন্দ্র করে এরকম কিছু হতে পারে এটা কিন্তু কল্পনা করা যায়নি। সম্প্রতি বেঙ্গালুরু থেকে একটি ঘটনা উঠে এসেছে যা সবাইকে অবাক করে দিয়েছে। পুষ্পা ছবিতে যে রকম ভাবে পাচার করা দেখানো হয়েছে, তা দেখেই একজন লাল চন্দন পাচারকারী বুদ্ধির ফেঁদে বসে।

এই একই পদ্ধতিতে পাচার করতে যায় ওই ব্যক্তি। কিন্তু সে ভুলে যায়, সিনেমাতে আসল পুলিশ না থাকলেও এখানে তার সামনে পড়বে আসল পুলিশ, আর তাদেরকে বোকা বানানো এত সহজ হবে না। সূত্রের খবর অনুযায়ী, বেঙ্গালুরুর বাসিন্দা ইয়াসিন ঝুনঝুনওয়ালা কর্ণাটক অন্ধ্রপ্রদেশ সীমানা থেকে মহারাষ্ট্রের দিকে যাওয়ার রাস্তা ধরে নিজের ট্রাকে করে এই কাঠ পাচারের পরিকল্পনা গ্রহণ করেছিল। অন্য রাজ্যের সীমা পার করে যখন মহারাষ্ট্রের সীমান্তে তার গাড়ি পৌঁছায়, তখন মহারাষ্ট্র পুলিশ মেরাজনগর এর গান্ধী চকে তাকে ধরে।

পুলিশ জানাচ্ছে, সে প্রায় ২.৪৫ কোটি টাকার কাঠ গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। অল্লু অর্জুনের পুষ্পা ছবিটি থেকে অনুপ্রাণিত হয়ে সে এরকম কাজ করার পরিকল্পনা নিয়েছিল বলে জেরায় জানিয়েছে ওই ব্যক্তি। জানা গেছে, এগুলো সবই লাল চন্দন এবং অত্যন্ত দুর্মূল্য এবং খুব কম আছে পৃথিবীতে। পুলিশ জানাচ্ছে, তাদের কাছে আগে থেকেই খবর ছিল এই কাঠ পাচার হতে পারে, তাই তারা বন আধিকারিকদের সাথে মিলে একটি যৌথ অভিযান চালায় এবং এই অভিযানের মাধ্যমে ওই ব্যক্তিকে ধরে ফেলতে সক্ষম হয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, তারা প্রায় ১ টন কাঠ উদ্ধার করেছে যার বাজারমূল্য মোটামুটি ২.৪৫ কোটি টাকা। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, পাশাপাশি তার গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আমরা অল্লু অর্জুনের পুষ্পা ছবিতে দেখেছিলাম, ট্রাকে করে কাঠ পাচার করতে এবং কাঠের উপরে ফল এবং সবজি রেখে দিতে। সেই একই পন্থা গ্রহণ করেছিল ওই ব্যক্তি। কিন্তু এই বিষয়টি আসল পুলিশের নজর এড়ায়নি।

পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় আইনের ৩৭৯, এবং ৩৪ নম্বর ধারা অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, এই ব্যক্তির ট্রাকের উপর করোনাভাইরাস এর অত্যাবশ্যকীয় পণ্য স্টিকার পর্যন্ত লাগিয়ে ছিল, যদিও শেষ পর্যন্ত তাকে ধরা পড়তেই হয়। অবশ্যই জানিয়ে রাখি, বেঙ্গালুরু পর্যন্ত কিন্তু তার প্লান কাজ করেছিল, কিন্তু শেষমেশ মহারাষ্ট্র পুলিশের হাতে তাকে ধরা পড়তে হয়।

Nirajana Nag

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026