টেলিটাউনে এই মুহূর্তে অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী স্বস্তিকা দত্ত (swastika dutta) এবং গায়ক শোভন গাঙ্গুলী(shobhan Ganguly)- র নতুন প্রেমকাহিনী। সম্প্রতি ইন্সটাগ্রামে শোভন, স্বস্তিকার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন যাতে তাঁরা ইঙ্গিতে জানিয়েছেন তাঁদের সম্পর্কের কথা। ছবিতে দেখা যাচ্ছে কালো শাড়িতে স্বস্তিকা শোভনের আড়ালে মুখ লুকাচ্ছেন এবং লাল রঙের পাঞ্জাবি পরা শোভনের মুখে লাগামছাড়া হাসি। নেটিজেনরা শোভন-স্বস্তিকা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যুত্তরে স্বস্তিকা পোস্ট করেছেন মজাদার ইমোজি। স্বস্তিকা গান ভালোবাসেন। তিনি নিজেও গান গেয়েছেন তাঁর অভিনীত ‘কি করে বলবো তোমায়’ ধারাবাহিকে। কিছুদিন আগেই শোভন ইন্সটাগ্রামে নিজের ও স্বস্তিকার একটি ফটো শেয়ার করেছেন যেখানে স্বস্তিকার অনামিকায় জ্বলজ্বল করছে আংটি। ফটোটি ভাইরাল হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে শোভন ও স্বস্তিকার বাগদানের খবর। তবে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, শোভন ও স্বস্তিকার বাগদান হয়নি। কিন্তু শোভন ও স্বস্তিকা দুজনেই জানিয়েছেন, তাঁরা একে অপরের সাথে স্বচ্ছন্দ বোধ করেন।
এর আগে শোভন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন (Imon chakraborty)-র সঙ্গে সম্পর্কে ছিলেন। ইমনের সঙ্গে শোভনের বয়সের ফারাক অনেকটা হলেও ইন্ডাস্ট্রিতে ইমন ও শোভনের সম্পর্কের রসায়ন বরাবর চর্চার বিষয় ছিল। কিন্তু হঠাৎ কোনো অজানা কারণে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ইমন মিউজিক ডিরেক্টর নীলাঞ্জন ঘোষ (Nilanjan Ghosh)-র সঙ্গে চটজলদি বাগদান সেরে ফেলেন। সম্প্রতি তাঁদের বিয়েও হয়ে গিয়েছে।
চলতি বছরে মুক্তি পেতে চলেছে সুরিন্দর ফিল্মস-এর ‘তুমি আসবে বলেই’। এই ফিল্মটির টাইটেল সঙ গেয়েছেন শোভন। ধ্রুব ব্যানার্জি (Dhruba Banerjee)- র আপকামিং ফিল্ম ‘গোলন্দাজ’-এও গান গেয়েছেন শোভন। এই মুহূর্তে স্বস্তিকা ‘কি করে বলবো তোমায়’ সিরিয়ালে নায়িকা রাধিকার ভূমিকায় অভিনয় করছেন। তাঁর বিপরীতে তাঁর স্বামী কর্ণের ভূমিকায় অভিনয় করছেন ক্রুশল আহুজা (krushal ahuja)। এর আগে ক্রুশল ও স্বস্তিকার সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল। কিন্তু পরে জানা যায়, ক্রুশল অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Ray)-র সঙ্গে সম্পর্কে রয়েছেন।
The Ton may still be buzzing over Bridgerton season 4, but fans are already speculating…
Tampa Bay Buccaneers wide receiver Tez Johnson is facing intense public scrutiny after his ex-fiancée,…
The knives are out at the box office as Paramount’s Scream 7 slashes into theaters…
The season opens with King Kong storming an Apex Cybernetics camp on Skull Island. The…
— Andy Cohen, Bravo’s Real Housewives producer and reunion host, offered a heartfelt tribute to…
Key Points Apple is expected to unveil a refreshed MacBook Air alongside its low-cost MacBook…