Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: সোহাগ চাঁদের তালে হলুদ শাড়িতে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভিডিও ভাইরাল

Updated :  Tuesday, April 26, 2022 10:26 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি বিদীপ্তা শর্মা নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি বিদীপ্তা একমাস আগে শেয়ার করা একটি ভিডিওর সূত্র ধরে চর্চার আলোয় উঠে এসেছেন নেটিজেনদের মাঝে। সেই ভিডিওতে ইমন চক্রবর্তীর কন্ঠে ‘সোহাগ চাঁদ বদনী ধ্বনি’ গানটি শোনা গিয়েছে। আর সেই গানের সাথেই নৃত্য পরিবেশন করেছেন বিদীপ্তা। নিজের বাড়ির ছাদেই ভিডিওটি বানিয়েছেন তিনি, তা গোটা নাচের ভিডিওটি দেখলেই স্পষ্ট হবে। ভিডিওতে বিদীপ্তাকে হলুদ শাড়ি ও ডিপ গোলাপী রঙের মানানসই ব্লাউজে দেখা গিয়েছে।

নিঃসন্দেহে বিদীপ্তা একজন দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী, তা তাকে দেখেই স্পষ্ট হয়। এই গানের সাথে মানানসই পোশাকের পাশাপাশি মানানসই সাজে ও অলংকারে সেজেছিলেন বিদীপ্তা। নিঃসন্দেহে এই পোশাকে তাকে একেবারে বঙ্গ নারী লাগছিল। ইউটিউবে নিজের চ্যানেল ‘বিদীপ্তা শর্মা’ থেকেই প্রায় এক মাস আগে ভিডিওটি শেয়ার করে নিয়েছিলেন তিনি। বর্তমানে যেটা লাখো মানুষ পছন্দ করেছেন। প্রশংসাও করেছেন অনেক। এই ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই সেই মন্তব্যগুলির দেখা মিলবে।