নিউজ

রাজিব এর থেকে বড় অভিনেতা হয় না, জনসভা থেকে কটাক্ষ সোহমের

নিজে একজন অভিনেতা হয়েও অন্যান্য রাজনীতিবিদের অভিনয় প্রশংসা করলেন এদিন তৃণমূল নেতা সোহম (Soham Chakraborty)। প্রকাশ্য জনসভায় থেকে তিনি এদিন বললেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) হচ্ছেন সবথেকে বড় অভিনেতা। তার থেকে বড় কেউ নন।তৃণমূল নেতা তথা অভিনেতা সোহম চক্রবর্তী এদিন এভাবেই কটাক্ষ করলেন রাজিব ব্যানার্জি কে। এবার থেকে অভিনেতা খোঁজার জন্য হাপিত্যেশ করতে হবে না প্রযোজকদের এরকম পরামর্শ দিলেন তিনি।

রাজীব বন্দ্যোপাধ্যায় সোহমের থেকে বড় অভিনেতা। এই কথা বলে তিনি শুরু করলেন পূর্ব বর্ধমানের নির্বাচনী জনসভা। সেখান থেকে তিনি রাজিব কে নিশানা করে বলেন, ‘আমাদের বন্ধু পরিচালক এবং প্রযোজকদের বলবো ভালো অভিনেতার জন্য হাপিত্যেশ করার কোন প্রয়োজন নেই। কারণ রাজীব বন্দ্যোপাধ্যায় আমাদের চেয়েও অনেক বড় অভিনেতা। তাই যদি না হতো তাহলে চোখের জল মুছতে মুছতে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে গেলেন। ঠিক তারপরের দিন বিজেপিতে যোগ দিয়ে মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন। এর থেকে বড় অভিনেতা হয় নাকি। প্রযোজকরা ভালো অভিনেতা না পেলে আমাকে বল আমি তোমাদের ভালো অভিনেতার খোঁজ দেব ফিল্মে কাজ করার জন্য।”

এর সাথেই তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র ভাষায় আক্রমণ করে বললেন, “বিজেপির উন্নয়নের কোন দিশা নেই। তাই তারা তৃণমূলের নেতা নেত্রীদের নামে বিভিন্ন ধরনের কুৎসা করে বেড়াচ্ছেন। ভোট আসতেই বিজেপির পরিযায়ী নেতারা দিল্লি থেকে চলে আসছেন। এরা কেউ বাংলার উন্নয়ন করবেন না। ভোট হলেই এরা ফিরে যাবেন। বাংলার উন্নয়ন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026