নিউজ

তৃণমূলের বিকল্প শুধুমাত্র উন্নত তৃণমূল, গদ্দারদের তোপ মমতার

তপশিলি জাতি ও উপজাতির ভোটের উপরে এবারে সবার নজর রয়েছে। বৃহস্পতিবার তৃণমূলের এসসি এসটি সেলের সম্মেলন থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পাশাপাশি এদিন গীতাঞ্জলি স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘গত কয়েক বছর ধরে আমি অফুরন্ত পরিশ্রম করেছি বাংলার জন্য। ভালোবেসে বলে ঘর মুছে দেবো বাসন মেজে দেব। কিন্তু কেউ যদি চোখ রাঙ্গানো তাহলে পাল্টা জবাব দেব। তৃণমূলের বিকল্প শুধুমাত্র তৃণমূল। ত্রিপুরায় মানুষ কেমন আছে দেখে আসুন। বাংলা ওদের থেকে অনেক ভালো আছে। বিজেপি ভেবেছে শুধুমাত্র তৃণমূলের কয়েকজন গদ্দার কে নিয়ে দল করবে। সেরকমটা হবে না। মীরজাফরকে কিন্তু মানুষ কোনদিন মেনে নেয়নি। সিরাজউদ্দৌলাকে মেনে নিয়েছিল। গোটা দেশটাকে বেচে দেওয়ার পরিকল্পনা করছেন আপনারা।” তবে মুখ্যমন্ত্রীর গলায় দিন শোনা গেল উন্নত তৃণমূল কথাটি। এর আগে যখন বামেরা ক্ষমতায় ছিল তখন তারা উন্নততর বামফ্রন্ট কথাটি ব্যবহার করতো। আর এবারে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সেই সুর।

মুখ্যমন্ত্রী বললেন, শিল্পীদের চাপ দেওয়া হচ্ছে বিজেপির আইটি সেল থেকে। তাদেরকে যোগদান করার হুমকি দেওয়া হচ্ছে। আমাকে চমকে চমকে লাভ নেই। আমার কন্ঠ থামানো যাবেনা। আমি লড়াই করে উঠে এসেছি। এত টাকা ওদের কাছে কোথা থেকে আসছে? রেল, কোল, সেল ট্যাক্স বিক্রি করে? ভয় পেয়ে মানুষে বিজেপিতে যাচ্ছে। বাংলায় যদি শান্তি রাখতে চান তাহলে বিজেপি কে বিদায় দিন। আমি ওদের মত সোনার থালায় কলাপাতা পেতে খাইনা। আমি গ্রামে ঘুরতে ঘুরতে কারো বাড়িতে ধুলো মেখে ঢুকি। নির্বাচনে যতই ভয় দেখাক আমাদের জিততে হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026