অভিনেতা সোহম চক্রবর্তী (Soham chakraborty) ও অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti chatterjee)অভিনীত ওয়েব সিরিজ ‘দুজনে’ এই মুহূর্তে টলিটাউনের চর্চার বিষয় হয়ে উঠেছে। 2 রা মে ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে মুক্তি পেতে চলেছে ‘দুজনে’। ইতিমধ্যেই এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি (Mahendra soni) টুইটারে শেয়ার করেছেন ‘দুজনে’-র পোস্টার। সোহম ও শ্রাবন্তীর প্রথম ওয়েব সিরিজ ‘দুজনে’ একটি থ্রিলার।ওয়েব সিরিজে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন সোহম ও শ্রাবন্তী। শ্রাবন্তী অভিনীত চরিত্রটির নাম অহনা এবং সোহম অভিনীত চরিত্রটির নাম অমর। শ্রাবন্তী এসভিএফ-এর ওয়েব সিরিজে কাজ করতে পেরে অত্যন্ত খুশি কারণ এসভিএফ-এর মাধ্যমেই ফিল্মে ডেবিউ করেছিলেন তিনি। সেই ফিল্মে তাঁর বিপরীতে ছিলেন সোহম। অপরদিকে সোহমও নিজের পুরোনো ঘর এসভিএফ-এ ফিরতে পেরে যথেষ্ট আনন্দিত। তিনি এই ওয়েব সিরিজটির জন্য দর্শকদের ভালোবাসা ও আশীর্বাদ চেয়েছেন।
কিন্তু এই মুহূর্তে সোহম তৃণমূল ও শ্রাবন্তী বিজেপি। ফলে রাজনীতির ময়দানে তাঁরা দুজনেই প্রতিপক্ষ। সুতরাং তাঁদের মেকআপ রুমে যে রাজনীতির কথা উঠে আসবে না, তা নিয়ে নিশ্চিত বলা না গেলেও অনায়াসেই বোঝা যাচ্ছে রাজনীতির গন্ডী ছাড়িয়ে বিনোদনকেই প্রাধান্য দিলেন সোহম ও শ্রাবন্তী।
তবে মূল খেলাটা এখানেই। এসভিএফ ‘দুজনে’-র মুক্তির দিন ধার্য করেছে 2 রা মে। ওই একই দিনে পশ্চিমবঙ্গে ভোটের ফলপ্রকাশ হতে চলেছে। মহেন্দ্র সোনির এই কূটনীতি কিন্তু অনেকের নজর এড়ায়নি। 2 রা মে ভোটের ফলপ্রকাশের দিন বিরোধী প্রতিপক্ষ নায়ক-নায়িকা নিয়ে তৈরী ‘দুজনে’ ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ রিলিজ করার প্ল্যান সত্যিই প্রশংসনীয়। দর্শকদের নজর কাড়তেই এসভিএফ-এর এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। কিন্তু ভোটের ফলপ্রকাশের সময় ‘দুজনে’ দেখার আগ্রহ কতজনের থাকবে তা বলা মুশকিল।
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…
আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…
Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…