নিউজ

রাজ্যের তরফ থেকে লকডাউন ৪.০-তে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, দেখে নিন

সোমবার কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে লকডাউনের চতুর্থ দফাতে কোন কোন ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এবং কোন কোন পরিষেবা বন্ধ রাখা হয়েছে, তার বিস্তারিত বিবরণ দিয়েছেন। সোমবার রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউন নিয়ে বিস্তারিত বলেছেন। তবে কেন্দ্রের সাথে রাজ্যের গাইডলাইনে অনেক কিছুতে মিল পাওয়া যায়নি।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশমতো রাজ্যে আগামী ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। এছাড়া তিনি স্পষ্ট করে বলে দেন,’ নাইট কারফিউ বলে রাজ্যে সরকারিভাবে কিছু থাকছে না। মানুষের ভোগান্তি হোক, চাই না। কিন্তু বেআইনি জমায়েত যাতে না হয় সেদিকে নজর রাখা হবে।’

রাজ্যের তরফ থেকে লকডাউন ৪.০-তে কোন কোন ক্ষেত্রে ছাড় মিলবে, দেখে নিন

১) রাজ্যের বুথ ও ওয়ার্ডের কন্টেনমেন্ট জোনগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। A অর্থাৎ ক্ষতিগ্রস্ত জোন,  B অর্থাৎ বাফার জোন, C অর্থাৎ ক্লিন জোন।  আগামী ২৭ মে থেকে B, C জোনে ২জন করে যাত্রী নিয়ে অটো চালু হবে।

২) ২১ মে থেকে কন্টেনমেন্ট জোন ছাড়া সব বড় দোকান খুলবে।

৩) আবার ২৭ মে থেকে জোড়- বিজোড় পদ্ধতিতে হকার্স মার্কেট খুলবে। তবে এর জন্য পাস নিতে হবে পুলিশের থেকে।

৪) শপিং মল খোলা যাবে না। কিন্তু মলের ভিতরে অফিস থাকলে অফিস খোলা যাবে।

৫) বেসরকারী সংস্থাগুলি একদিন অন্তর অন্তর খুলবে। ৫০% কর্মী নিয়ে কাজ করা হবে।

৬) ২১ মে থেকে আন্তঃরাজ্য বাস পরিষেবা চালু করা হবে।

৭) সামাজিক দূরত্ব মেনে হোটেল খোলা যাবে।

৮) রেস্তোরাঁ খোলা রাখা যাবে না।

৯) সামাজিক অনুষ্ঠানে ১৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।

১০) সেলুন, বিউটি পার্লার সামাজিক দূরত্ব মেনে খোলা রাখা যাবে। প্রয়োজনীয় সরঞ্জাম অবশ্যই স্যানিটেজ করতে হবে। এই নিয়ে বিশেষ গাইডলাইন আনা হবে।

Anirban Kundu

Recent Posts

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026

ভবানীপুরে তৃণমূলের চমকপ্রদ কৌশল! মুখ্যমন্ত্রী, বিধায়ক ও প্রার্থী মমতার সঙ্গে ছবি তুলুন, বলছে শাসকদল

ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তেজনা তুঙ্গে। সেই আবহেই ভোটারদের কাছে পৌঁছতে একেবারে ভিন্ন পথে…

March 28, 2026

এই ৪টি দল আইপিএল ২০২৬-এর প্লেঅফে পৌঁছাবে, টুর্নামেন্টের আগেই বড় ভবিষ্যদ্বাণী করলো রায়ডু

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই বড়সড় ভবিষ্যদ্বাণী করে বসলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Ambati Rayudu। টুর্নামেন্ট…

March 28, 2026

সরকার কড়া নাড়তেই টেলিকমে ভূমিকম্প! ২৮ দিনের প্ল্যান বন্ধের পথে—গ্রাহকদের জন্য বড় স্বস্তির ইঙ্গিত

বছরের পর বছর ধরে চলা ‘২৮ দিনের রিচার্জ ফাঁদ’ কি এবার সত্যিই বন্ধ হতে চলেছে?…

March 28, 2026