পূর্ববঙ্গের ঢাকা শহরের ঋষিকেশ দাস লেনে 4 নভেম্বর 1925 সালে ঋত্বিক কুমার ঘটক জন্মগ্রহণ করেন। 1947 সালে দেশভাগের পরে তার পরিবার কলকাতায় চলে আসেন। বাংলা চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি সত্যজিৎ রায়, মৃণাল সেন এর সঙ্গে তুলনীয় ছিলেন।
নাগরিকের ছয় বছর পর 1957 সালে তৈরি হয় ঋত্বিক ঘটকের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অযান্ত্রিক, যা মুক্তি পায় 1958 সালে। ছবির নায়ক ড্রাইভার এবং নায়িকা একটি গাড়ি। অযান্ত্রিক এর গল্প এগিয়ে চলে গেছে এভাবে। পুরো ভারতজুড়েই অন্যরকম আলোড়ন সৃষ্টি করেছিল ছবিটি। সত্যজিৎ রায় বলেছিলেন ‘এই ছবিটিতে তাঁর অসামান্য বৈশিষ্ট্য ও মৌলিকতার পরিচয় পেয়েছিলেন’। এই গল্পটি নেওয়া হয়েছিল সুবোধ ঘোষের প্রথম ছোটগল্প অযান্ত্রিক থেকে। একজন মানুষ যন্ত্রের মধ্যে কি ধরনের সম্পর্ক তৈরি হতে পারে তাই নিয়েই সিনেমাটি। 1958 সালে মুক্তি পায় ‘বাড়ি থেকে পালিয়ে’। এটির মূল গল্প শিবরাম চক্রবর্তীর লেখা। এই ছবির মূল চরিত্র কাঞ্চনের চোখ দিয়ে তৎকালীন কলকাতার বাস্তব চিত্র কে তিনি এই সিনেমার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছিলেন।1959 সালে ‘কত অজানারে’ নামে একটি সিনেমার কাজ অনেকদূর সম্পন্ন করে অর্থনৈতিক কারণে সিনেমাটা শেষ পর্যন্ত এগোয় নি।
তার চলচ্চিত্রে আসার পেছনে কিছু কারণ ছিল। তার মেজদা সুধীশ ঘটক ছিলেন টেলিভিশন এক্সপার্ট। তিনি ব্রিটেনে ডকুমেন্টারি ক্যামেরাম্যান হিসেবে প্রায় ছয় বছর কাজ করেছিলেন। পরে তিনি নিউ থিয়েটার্স এ যুক্ত হন। বহু ছবিতে ক্যামেরাম্যান হিসেবেও তিনি কাজ করতেন। এমন মানুষ যদি বাড়িতে থাকেন সেখানে থেকে উৎসাহ পেতে বাধ্য। এমন পরিবেশে বড় হয়ে উঠতে উঠতেই তার সিনেমার প্রতি ভালোবাসা জন্মায়।
1970 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। 1957 সালে ‘মুসাফির’ চলচ্চিত্রের জন্য ৫ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তৃতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য মেধার ছাড়পত্র লাভ করেন।
Writter – শ্রেয়া চ্যাটার্জি
Rapper and actor Ludacris has clarified his sudden removal from the Rock the Country festival…
Just one month into his role as anchor of CBS Evening News, Tony Dokoupil is…
Rumors of a potential romance between Kim Kardashian and Lewis Hamilton are heating up after…
Director Paul Thomas Anderson and Radiohead guitarist-turned-composer Jonny Greenwood have formally requested that a segment…
The Paul brothers sparked headlines after clashing over Bad Bunny’s Super Bowl LX halftime performance,…
The Paul brothers found themselves on opposite sides of the debate surrounding Bad Bunny’s Super…