Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কখনও স্ত্রী আম্রপালি, আবার কখনো অক্ষরাকে চুমু খাচ্ছেন নিরাহুয়া, রইলো টপ ৫ ভোজপুরি ভিডিওর তালিকা

Updated :  Saturday, April 29, 2023 7:53 AM

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য।

নিজের ক্যারিয়ারে আম্রপালি দুবে বেশিরভাগ কাজ করেছেন জনপ্রিয় ভোজপুরি অভিনেতা নিরহুয়ার সাথে। অনস্ক্রিন বা রিয়েল ওয়ার্ল্ড সবেতেই এই দুই তারকার কেমিস্ট্রি বেশ মজবুত। তাঁরা সবসময় একসাথে থাকেন। পাশাপাশি ভোজপুরী ফ্যানেদেরও এই জুটির মজবুত কেমিস্ট্রি ব্যাপক পছন্দ হয়। আজকের এই প্রতিবেদনে নিরাহুয়ার ব্যাপক ভাইরাল হওয়া ৫ টি গানের সম্বন্ধে আপনাদের জানাবো।

যদিও আম্রপালির সঙ্গে নিরহুয়ার জুটি সবচেয়ে বেশি পছন্দের, কিন্তু এই গানে নিরহুয়াকে অভিনেত্রী অক্ষরা সিংয়ের সঙ্গে নাচতে দেখা যায়। ‘জান লেবু কা’ ছবির ‘তু পালত যাইবা’ গানটি আবারও সোশ্যাল মিডিয়ায় হইচই সৃষ্টি করছে। অক্ষরা সিংয়ের এই গানটি গত কয়েকদিন ধরে ইউটিউবে ট্রেন্ড করছে। গানটির ভিডিওতে অক্ষরা সিং ও নিরহুয়ার রসায়ন মানুষ বেশ পছন্দ করছে।

নিরহুয়া এবং আম্রপালি দুবের ছবির ‘মেরে মেহবুব’ গান ‘হাম হ্যায় দুলহা হিন্দুস্তানি’ আবারও মানুষকে পাগল করে তুলছে। এই গানে নিরহুয়া ও আম্রপালীর রসায়ন বেশ পছন্দ হচ্ছে। এই গানটি ২৩ লাখের বেশি ভিউ পেয়েছে।

দীনেশ লাল যাদব এবং মধু শর্মার ‘নাথুনি পাস ঝুলুয়া ঝুলাইব’ গানটিও লোকে বারবার সার্চ করছেন। এই গানের ভিডিওতে বধূর চরিত্রে দেখা যাচ্ছে মধু শর্মাকে। গানটির শুটিং হয়েছে লন্ডনে।

দীনেশ লাল যাদব এবং অক্ষরা সিংয়ের ‘পাতার কামারিয়া’ গানটি এই সময়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। গানটির ভিডিওতে কালো রঙের শাড়িতে অক্ষরা সিংকে খুব সুন্দর দেখাচ্ছে।

নিরহুয়া ও আম্রপালির ‘সাওয়ান মে হরিয়ার ভয়িল’ গানটি আবারও মানুষকে পাগল করে তুলছে। গানটিতে নিরহুয়া এবং আম্রপালীকে একে অপরের সাথে রোমান্টিক হতে দেখা গেছে।