Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘সোনা রোদের হাসি দেখে’ গানের সাথে খোলা আকাশের নীচে নৃত্য পরিবেশন যুবতীর, ভাইরাল ভিডিও

Updated :  Wednesday, March 9, 2022 3:35 PM

ডান্স স্টার মৌ সোশ্যাল মিডিয়ার অন্যতম পরিচিত মুখ। নিজের নাচের জন্যই তিনি পরিচিত নেটিজেনদের একাংশের মাঝে। ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে, যার নাম ‘ডান্স স্টার মৌ’। নিজের এই চ্যানেলের মাধ্যমে মৌ নামক মেয়েটি নিজের নাচের নানা ভিডিও শেয়ার করে থাকেন, যা বেশ জনপ্রিয় নেটিজেনদের একাংশের মাঝে। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যাও নেহাতই কম নয়, প্রায় দেড় লাখ সাবস্ক্রাইবার রয়েছে তার। সম্প্রতি তার নাচের আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে ‘ডান্স স্টার মৌ’কে টলিউডের জিৎ-কোয়েল অভিনীত অন্যতম জনপ্রিয় ছবি ‘শুভদৃষ্টি’র ‘সোনা রোদের হাসি দেখে’ গানটির সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে প্রকৃতির মাঝেই এই নাচের ভিডিওটি বানিয়েছেন তিনি। গানটির সাথে মানানসই সাজেও সেজেছিলেন মৌ। ভিডিওটি বানানোর সময় গ্রাম্য মেয়েদের মত উঁচু করে শাড়ি পরতে দেখা গিয়েছে তাকে। লাল ফিতে সহযোগে মাথায় বেঁধেছিলেন দুটি বিনুনি। দু’মাস আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি শেয়ার করেছিলেন মৌ। বর্তমানে এই ভিডিওটির ভিউজ ৪৬ হাজার ছাড়িয়েছে।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান নেটিজেন তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে, তাহলে তাতে তিনি সফল হন সেকথা আলাদা ভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবার নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এই ডান্স স্টার মৌ নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যে। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।