Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাগদানের পর এবার সলমন খানের বাড়ির পুত্রবধূ হয়েছেন সোনাক্ষী সিনহা? জেনে নিন ভাইরাল খবরের সত্যতা

Updated :  Sunday, May 29, 2022 11:17 PM

বলিউড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একদম প্রথম সারিতে রয়েছে অভিনেত্রী সোনাক্ষী সিনহা। তাঁর অসাধারণ সুন্দর অভিনয় এবং মিষ্টি এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে লাখ লাখ ভারতবাসীর। তিনি একদিকে যেমন গোটা চলচ্চিত্র ক্যারিয়ারে প্রচুর সম্মান অর্জন করেছেন, ঠিক অন্যদিকে তাঁর অর্থ বা সম্পত্তির কোনো কমতি নেই। এই অভিনেত্রী ভারতীয় দর্শকদের একাধিক সুপার ডুপার হিট হিন্দি ছবি উপহার দিয়েছেন। তবে সম্প্রতি এমনই এক খবর সামনে এসেছে যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। সোনাক্ষীর জীবনের এমন ব্যক্তিগত বিষয় নিয়ে তুমুল চর্চা চলছে সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে।

আসলে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি ছবি ফাঁস হয়েছে যেখানে সোনাক্ষি সিনহার বাগদানের আংটি দেখা গিয়েছে। আর এই ছবি দেখেই নেটিজেনরা মনে করছেন যে লুকিয়ে লুকিয়ে বিয়ে সেরে নিয়েছেন অভিনেত্রী। এছাড়া সোশ্যাল মিডিয়াতে এও বলা হচ্ছে যে সোনাক্ষী সিনহা সালমান খান পরিবারের পুত্রবধূ হয়েছেন। এটা শুনে নিশ্চয়ই আপনি আরও অবাক হলেন।

বাগদানের আংটি ছাড়াও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে সালমান খানের সাথে নববধূর সাজে দাঁড়িয়ে রয়েছে সোনাক্ষী সিনহা। সে লাল রঙের একটি সালোয়ার পরেছেন ও তাঁর মাথায় সিঁদুর রয়েছে। এই ছবি দেখেই সকলে মনে করেছিল সালমান খানের সাথে বিয়ে করে নিয়েছেন সোনাক্ষী। তবে আপনাকে জানিয়ে রাখি এই রটনা সম্পূর্ণ অযৌক্তিক ও মিথ্যা। আসলে এই ছবি কম্পিউটার এডিট এর কামাল। যাই হোক না কেন, এরপর আসি আসল ঘটনা সমন্ধে।

বাগদানের পর এবার সলমন খানের বাড়ির পুত্রবধূ হয়েছেন সোনাক্ষী সিনহা? জেনে নিন ভাইরাল খবরের সত্যতা

আসলে সূত্র মারফত জানা গিয়েছে সোনাক্ষী সিনহা হয়তো জহির ইকবাল নামক এক ছেলের সাথে বাগদান সেরে নিয়েছেন। এই জহির ইকবাল সালমান খানের নিজের ছেলে না হলেও, ভাইজান তাকে নিজের ছেলের মতই ভালবাসেন। তাদের মধ্যে বেশ ভাল সম্পর্ক রয়েছে। তাই বলা যেতে পারে অত্যন্ত গোপনে সোনাক্ষী সিনহা সালমান খানের পুত্রবধূ হয়ে গেছেন। তবে জানিয়ে রাখি এই প্রসঙ্গে তারকারা অফিশিয়ালি কিছু কথা ঘোষণা করেননি। তাই ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।