Today Trending News

Sonali Guha: মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে সোনালী গুহ, দলে ফিরছেন কী?

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজনীতির ময়দানে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছিল দলবদল। একের পর এক তৃণমূল নেতা নেত্রী দলের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফলের পর বিজেপি মুখ থুবড়ে পড়তেই আবার নেতা-নেত্রীরা তৃণমূলে ফেরার আর্জি জানিয়ে চোখের জল ফেলছেন। কিছুদিন আগেই প্রাক্তন সাতগাছিয়ার তৃণমূল বিধায়ক সোনালী গুহ বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করার জন্য অনুরোধ করেছিলেন। তারপর সোনালীকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবনে দেখা গিয়েছিল। জানা গিয়েছে মমতা ব্যানার্জির ভাইয়ের পারলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণ করতে তিনি সেখানে উপস্থিত ছিলেন। তবে তার মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত হওয়া, তার ফের তৃণমূলে যোগ দেওয়ার কি ইঙ্গিত? এই প্রশ্নেই সরগরম ভোট এবং রাজনীতি।

আসলে গত ২৫ মে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখা যায় সোনালী গুহকে। তিনি কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়েছিল সেই প্রশ্ন উঠলে তিনি নিজেই জানান, সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে মুখ্যমন্ত্রীর ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে। ঐদিন তাঁর পারোলৌকিক ক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তিনি সেখানে উপস্থিত ছিলেন। তবে সেখানে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের অন্য কোন নেতা-নেত্রীর সাথে তার কোনো কথা হয়নি। এই বিষয়ে শাসক শিবির কোন প্রতিক্রিয়া জানায় নি।

প্রসঙ্গত উল্লেখ্য, নির্বাচনের আগে টিকিট না পাওয়ায় দলের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পা স্পর্শ করে সোনালী গুহ বিজেপিতে যোগদান করেন। কিন্তু দলের লজ্জাজনক হারের পর তার মোহভঙ্গ হয়। তিনি কিছুদিন আগে সর্বসমক্ষে টুইট করে জানান, “আমি আবেগপূর্ণ হয়ে চরম অভিমানে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। দল পরিবর্তন করে সেখানে গিয়ে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। মাছ যেমন জল ছাড়া বাঁচতে পারে না ঠিক তেমনি আমি আপনাকে ছাড়া বাঁচতে পারব না। দিদি আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী এবং আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। ক্ষমা না করলে আমি বাঁচবো না। আপনার আঁচলের তলে আমাকে টেনে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে দিন।”

সোনালীর টুইট নিয়ে উথালপাতাল হয় বঙ্গ রাজনীতি। অনেকেই মনে করেছিলেন এই ট্যুইটের পর তৃণমূল তাদের পুরনো দাপুটে সৈনিককে দলে ফিরিয়ে নেবেন। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি। এরপর মুখ্যমন্ত্রীর বাসভবনে সোনালীর উপস্থিতি বঙ্গ রাজনীতিতে ফের আলোড়ন সৃষ্টি করেছে। দলে কি ফিরবেন সোনালী? এই প্রশ্নেই উত্তাল গোটা রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

IPL 2026 শেষ হলেই কেরিয়ার শেষ? KKR-র এই ৩ তারকা নিয়ে বড় জল্পনা!

আইপিএল ২০২৬ শুরু হতেই কেকেআর শিবিরে বাড়ছে উত্তেজনা, কিন্তু তার মধ্যেই সামনে এসেছে চমকপ্রদ রিপোর্ট।…

March 28, 2026

দুই সুপারস্টার OUT, তবুও মাঠে ঝড় তুলতে নামছে মুম্বাই! ৩৩ বলে সেঞ্চুরি করা ‘দানব’ ওপেনারের তাণ্ডবে কাঁপবে MI

আইপিএল ২০২৬ শুরু হতেই উত্তেজনা চরমে, আর দ্বিতীয় ম্যাচেই বড় ধাক্কা ও বড় হুমকি—দুই একসঙ্গে!…

March 28, 2026

এপ্রিলেই লম্বা ছুটি! গুড ফ্রাইডে থেকে আম্বেদকর জয়ন্তী—কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? পুরো তালিকা দেখুন

বছরের চতুর্থ মাস এপ্রিলেই একাধিক উৎসব ও বিশেষ উপলক্ষ্যে স্কুল-কলেজে ছুটি থাকে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের…

March 28, 2026

আগুন ফর্মে তারকা ক্রিকেটার, IPL 2026 শুরুর আগেই লটারি পেল CSK!

আইপিএল ২০২৬ শুরুর আগেই চেন্নাই সুপার কিংসের শিবিরে খুশির হাওয়া। এক তারকা ক্রিকেটারের দুর্দান্ত ফর্ম…

March 28, 2026

৪৯,৯৯৯ টাকায় Ola Electric! চৈত্র সেলে ধামাকা অফার, ৮ বছর নিশ্চিন্তে চালান স্কুটার

ইলেকট্রিক যানবাহনের বাজারে বড় ধাক্কা দিল Ola Electric। নতুন “End the ICE Age” ক্যাম্পেইনের মাধ্যমে…

March 28, 2026

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে…

March 28, 2026