রাজ্য

নাড্ডাকে “জোকার” বলে বিদ্রুপ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়

একুশে নির্বাচনের আগে ক্রমশ বাকবিতন্ডা বাড়ছে তৃণমূল-বিজেপি শিবিরের মাঝে। আজকে বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। সে বর্ধমানের কাটোয়া থেকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে গলায় সুর তুলেছিলেন। তবে পাল্টা জবাব দিতেও ভোলেনি শাসকদল। ব্যারাকপুরের সভা থেকে গেরুয়া শিবিরকে একহাত নিলেন তৃণমূল বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায় (Sougoto Roy)। তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতিকে “জোকার” বলে বিদ্রুপ করেছেন।

আজকে তৃণমূল নেতা সৌগত রায় নাড্ডাকে কটাক্ষ করে বলেছেন, “শুনেছি পশ্চিমবঙ্গে নাকি নাড্ডা এসেছে। সে এখানে এসে কৃষক পরিবারের থেকে চাল সংগ্রহ করবে। তা আমি নাড্ডা বাবুকে জিজ্ঞাস করছি তিনি চাল সংগ্রহ করতে কাটোয়াতে কেন আসছেন? দিল্লি সীমান্তে যাচ্ছেন না কেন?” সেই সাথে নাড্ডার বক্তব্য তৃণমূল চালচোর, ত্রিপল চোর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে তিনি বলেছেন, “নাড্ডা কে হরিদাস পাল, কি নাম জানে ওর। ও আমাদের চোর বললেই আমরা চোর নাকি। প্রমাণ দেয়ার ক্ষমতা আছে? এতদিন ভাইপো চোর বলছিল। এদিকে ভাইপোর নাম নেয়ার ক্ষমতা নেই। ওটা অভিষেকের নাম করবে না।”

অন্যদিকে তিনি আছো ভাই বসে তৃণমূলের করা ভুলের একটা হিসাব দিয়েছেন। তিনি বলেছেন তারাই ভুল যারা আমাদের দলকে চিনতে ভুল করেছে। তিনি বলেছেন, “৩৫ লাখ টাকা তুলেছে শীলভদ্র দত্ত। ওর চোখের চামড়া নেই। আসলে আমাদের ২০১৬ সালে শীলভদ্রকে টিকিট দেওয়াটাই ভুল হয়েছিল। সেই সাথে তিনি বলেছেন নোয়াপাড়া সুনীল সিংহ কেও টিকিট দেয়া আমাদের ভুল।” সেই সাথে তিনি মোদি সরকারের সমালোচনা করে বলেছেন, “মোদি সরকার বলছে এত উন্নতি করেছে। কিন্তু এদিকে করোনা এর সময় লাখ লাখ লোক হেঁটে হেঁটে বাড়ি ফিরল। এই হল দেশের উন্নতির নিদর্শন।”

Anirban Kundu

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026