Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

‘সোয়্যাগ সে কারেঙ্গে সবকা সোয়াগাত’, দিতিপ্রিয়ার সাথে সৌরভের তুমুল নাচ, মুহূর্তে ভাইরাল ভিডিও

Updated :  Saturday, January 29, 2022 9:49 AM

দাদাগিরি আনলিমিটেড জি বাংলার অন্যতম জনপ্রিয় রিয়্যালিটি শো। এই শোয়ের প্রতি এপিসোডে থাকে নতুন নতুন চমক। আসেন একাধিক তারকারাও। আসন্ন এক এপিসোডে উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির ৬ জন বিশিষ্ট তারকারা। তাদের মধ্যে রয়েছেন দিতিপ্রিয়া রায়, অর্জুন চক্রবর্তী ও চিত্রাঙ্গদা চক্রবর্তী। সম্প্রতি দাদাগিরির নতুন প্রোমোতে এই তিনজনকেই দেখা গিয়েছে। এমনকি দিতিপ্রিয়া ও চিত্রাঙ্গদার সাথে সালমান খানের গানে তাল মিলিয়ে নেচেছেন সৌরভ গাঙ্গুলী। পাশাপাশি ভাগ করে নিয়েছেন ছোটবেলার স্মৃতি।

আসলে এদিন জি ফাইভে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মুক্তি’র প্রচারে দাদাগিরিতে আসবেন তারা। ইতিমধ্যেই এই নতুন ওয়েব সিরিজ সাড়া ফেলেছে দর্শকদের মাঝে। এই ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, সুদীপ সরকার, চান্দ্রেয়ী ঘোষ, চিত্রাঙ্গদা চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায়ের মতো একাধিক জনপ্রিয় তারকাদের। এদিন তাদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত থাকবেন দাদাগিরির মঞ্চে।

সম্প্রতি দাদাগিরির ভাইরাল হওয়া নতুন প্রোমোতে দেখা গিয়েছে সৌরভ গাঙ্গুলী নিজে দিতিপ্রিয়াকে জিজ্ঞাসা করছেন, টেলিভিশন জগতের পাশাপাশি বড়পর্দাতেও তিনি বর্তমানে সফল অভিনেত্রী। এরপরেও বাড়িতে তার মা তাকে ঠান্ডা রাখেন কিনা? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী মজার ছলেই বলেন “রক্ষে করো রঘুবীর”। এই কথার মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিয়েছেন এখনো তার মা তাকে বেশ চাপে রাখেন।

এরপরই তিনি দাদাকে পাল্টা প্রশ্ন করেন ছোটবেলায় দাদার মা তাকে ঠান্ডা রাখতেন কিনা? যার উত্তরে দাদা জানায় , “এখনো রাখে”। এই কথা শুনে মঞ্চে উপস্থিত সকলেই হেসে ফেলেন। এরপরই দিতিপ্রিয়ার অনুরোধে তার সাথে ও চিত্রাঙ্গদা চক্রবর্তীর সাথে বলিউডের ভাইজানের ‘সোয়্যাগ সে কারেঙ্গে সবকা সোয়াগাত’ গানের সাথে পা মেলালেন সৌরভ গাঙ্গুলী। সোয়্যাগ সাইনও নকল করলেন তিনি। টেলিভিশনের পর্দায় এই প্রোমো দেখানোর পর থেকেই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন এই এপিসোড দেখার জন্য। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার পাতাতেও এই প্রোমো ভাইরাল হয়েছে নেটনাগরিকদের মাঝে।