বিনোদন

ছোট্ট ছেলে ও বউকে নিয়ে পাহাড়ে বেড়াতে গেলেন ‘গদাই ঠাকুর’, ভাইরাল ছবি

সম্প্রতি পাহাড়ে বেড়াতে গেলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। হ্যাঁ, এখন এই নামেই তাঁর পরিচয়। ‘করুণাময়ী রানী রাসমণি’ সিরিয়ালে শ্রীরামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন সৌরভ সাহা (sourav saha)। শ্রীরামকৃষ্ণের আপনভোলা চরিত্র নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন সৌরভ। শুটিং স্পটে থাকাকালীন শ্রীরামকৃষ্ণবেশী সৌরভ অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়ের আইবুড়ো ভাতের দিন তাঁকে আশীর্বাদ করেছিলেন। সেই ছবিটি নেটদুনিয়ায় তুমুল ভাইরাল হয় ‘শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ’ নামে। এই মুহূর্তে ধারাবাহিকে শ্রীরামকৃষ্ণ গদাধরের জীবনে এসেছেন তাঁর সহধর্মিণী সারদা দেবী। সারদা দেবীকে ফুলের গয়না পরিয়ে মাতৃজ্ঞানে পূজো করেন গদাধর। গদাধর ও সারদামণির সম্পর্কের রসায়ন বাড়িয়েছে ‘করুণাময়ী রানী রাসমণি’-র টিআরপি।

সৌরভ বরাবর লো প্রোফাইলে থাকতে পছন্দ করেন। তিনি মনে করেন, অভিনয় তাঁর পেশা। একজন অভিনেতা হিসাবে তিনি তাঁর কাজ করে চলেছেন। শ্রীরামকৃষ্ণের চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য গদাধর নিজেকে ভাগ্যবান মনে করেন। প্রায় রোজই তাঁর শুটিং থাকে। শুটিংয়ের ফাঁকে একটু সময় বের করে সৌরভ, তাঁর স্ত্রী সুস্মিতা (susmita) এবং তাঁদের একমাত্র পুত্রসন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছেন মংপুতে। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর(Rabindranath Tagore)-এর স্মৃতিবিজড়িত ‘টেগোর হাউস’ দেখতে গিয়েছিলেন তাঁরা। সেই ছবি সৌরভ ইন্সটাগ্রামে শেয়ার করতেই তা ভাইরাল হয়ে যায়।

গত বছর সৌরভ ও সুস্মিতা পালন করেছেন তাঁদের বিবাহবার্ষিকী। একই সঙ্গে ছিল তাঁদের পুত্রসন্তানের তিন বছরের জন্মদিন। সৌরভের বাড়িতে পরিবার ও ঘনিষ্ঠ মহলের উপস্থিতিতে কেক কেটে বিবাহবার্ষিকী ও জন্মদিন একসাথে পালন করা হয়েছিল। সৌরভ সেই ঘরোয়া অনুষ্ঠানের ছবি শেয়ার করেছিলেন ইন্সটাগ্রামে।

Anirban Kundu

Recent Posts

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026

‘শেষ দিনটা যদি জানতাম…’ চিরসখা শেষ হতেই আবেগে ভাসলেন ঐশী ভট্টাচার্য

শেষ দিনটা যদি জানতাম…’—একটা বাক্যেই যেন ধরা পড়ে গেল সমস্ত অনুভূতি। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ হঠাৎ…

April 10, 2026

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026