রাজ্য

শোভন-বৈশাখী তৃণমূলের, এমন বলেই তাদের বিরুদ্ধে সুর চড়ালেন কলকাতার বিজেপি সভাপতি

সম্প্রতি শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) কলকাতার পর্যবেক্ষক করেছে পদ্ম শিবির। আর তার বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) সহ আহবায়ক করেছে বিজেপি নেতৃত্ব। এইবার তাদের নাম না দুই জনকে আক্রমণ করলেন কলকাতার জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদার। আর তার মন্তব্যে উঠে এসেছে আদি এবং নতুন বিজেপির দ্বন্দ্বের প্রসঙ্গ।

কিছুদিন আগে এক ভিডিও তে দেখা গিয়েছে, দলের এক মহিলা কর্মীর সাথে বচসায় জড়িয়ে পড়েন কলকাতা জেলা বিজেপির সভাপতি শঙ্কর শিকদার(Sankar Sikdar)। এই মহিলা বলেছেন,”সিপিএম কর্মীদের বিজেপিতে এনে বড় বড় পদ দেওয়া হয়েছে।” সেই সময় ওই মহিলাকে কারো নাম না নিয়ে শঙ্কর শিকদার বলেন,” জানেন কলকাতার পর্যবেক্ষক কে? কে সহ পর্যবেক্ষক? ওরা সবাই তৃণমূলের। দলে ঢুকে বসে রয়েছে।

ইতিমধ্যে সেই ভিডিও দেখেছেন বৈশাখী। তিনি এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বলেন,”নির্বুদ্ধিতার কারণেই এমন মন্তব্য করেছেন। এতে দলেরই ক্ষতি হবে। দুর্বল হবে দল। এভাবে কি প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা সম্ভব?” বৈশাখীর মতে,”এতে দলের শৃঙ্খলা নষ্ট হবে। দলের শৃঙ্খলা মেনে চলা উচিৎ সকলকে। অনুশাসন থাকা উচিৎ যেমন একটা পরিবার থাকে।” শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী এইদিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে,”এই ধরণের কথা আবার কানে এলে উপরের নেতৃত্বের কাছে জানাতে তথা তাদের দৃষ্টি আকর্ষণ করতে বাধ্য হব।”

প্রসঙ্গত, এর আগেও কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন শঙ্কর শিকদার। তার বক্তব্য ছিল,”এই ওয়ার্ডের কাউন্সিলর নিজে সিন্ডিকেট চালান। গুণ্ডাদের প্রশয় দেন তিনি।” আর তার পরের থেকেই এই বিষয় নিয়ে অন্য মাত্রায় পৌঁছেছিল বিতর্ক। কিন্তু এইবার সেই শোভন এবং তার বান্ধবী বৈশাখীর বিরুদ্ধে সুর চড়ালেন শঙ্কর।

Anirban Kundu

Recent Posts

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026