অফবিট

হাতে রোমান্টিকভাবে আলতো চুম্বন! ভ্যালেন্টাইন্স ডে উদযাপন শোভন বৈশাখীর

ভালোবাসার সপ্তাহের গ্র্যান্ড সেলিব্রেশন সম্পন্ন হয়েছে গত ১৪ ফেব্রুয়ারি। প্রেমের জোয়ারে ভেসে অনেকেই জমকালোভাবে পালন করেছেন এই দিনটিকে। আর প্রেমের এমন বিশেষ দিনে নতুন করে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিজের ভালোবাসা নিবেদন করে দেখালেন শোভন চট্টোপাধ্যায়। তাঁদের বিশেষ প্রেমনিবেদনের ওই মুহূর্ত বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। আসলে বৈশাখী শোভনের জুটি এমনিতেই চর্চায় থাকে। কখনও এই কাপেল একে অপরের জন্য গান গেয়ে বা কখনও মিষ্টি কবিতা শুনিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়।

শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এই প্রথম নিজেদের প্রেমদিবস পালন করলেন একে অপরের সঙ্গে। নিজেদের ভালোবাসার কিছু অমূল্য মুহূর্তের ছবি নিজের ফেসবুকে আপলোড করেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। ওই ছবিতে দেখা গিয়েছে শোভনবাবু জীবনসঙ্গী বৈশাখীদেবীর হাতে রোমান্টিকভাবে ভালবাসার আলতো চুম্বন দিচ্ছেন। আর তাতেই গাল লাল হয়ে ব্লাশ করছেন বৈশাখীদেবী।

ছবি আপলোড করে শোভনবাবুকে ভ্যালেনটাইন্স ডের শুভেচ্ছা জানিয়ে বৈশাখী বন্দোপাধ্যায় ক্যাপশন দিয়ে লিখেছেন, “আমাকে একটাই কারণে ভালোবেস, আর সেই কারণ যাতে হয় ভালোবাসা।” পোস্টে একাধিক ঘনিষ্ঠ ছবি রয়েছে তাঁদের। সেইসব ছবি যেন এই জুটির গভীর বন্ধুত্বের প্রমাণপত্র। এইসব ছবি পোস্ট করে বৈশাখীদেবী ভালোবাসার দিনে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার বার্তা দিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর দুর্গাপূজার সময় চর্চার কেন্দ্রবিন্দুতে আসেন শোভন বৈশাখী। দুর্গা দশমীর শুভক্ষণে মা দুর্গাকে সাক্ষী রেখে বৈশাখির সিঁথিতে সিঁদুর তুলে দেন শোভন চট্টোপাধ্যায়। আর তারপর তো কখনও এই জুটিকে দেখা গিয়েছে ভিক্টোরিয়াতে সময় কাটাতে, তো কখনও দেখা গিয়েছে গঙ্গাপারে প্রিন্সেপ ঘাটে হাত ধরে পথ চলতে। এছাড়া ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে তাঁদের কয়েকটি ডান্স মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল। এই নিয়ে অনেক ট্রোল হলেও প্রেমের বসন্ত উৎসবে একে অপরের ভালোবাসায় ডুবেছেন দুজনে।

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026