দেশ

কাল-পরশু লক ডাউন, জানুন রাজ্যে কোন কোন ট্রেন বন্ধ থাকবে

ঋদ্ধিমান রায়:করোনা সংক্রমণ ঠেকিয়ে রাখার পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ নিয়ে চলেছে সাপ্তাহিক লক ডাউনের নীতি। আগামীকাল ও পরশু(বৃহস্পতি ও শুক্র বার) পুনরায় রাজ্য জুড়ে হতে চলেছে সম্পূর্ণ লক ডাউন। আগামীকাল থেকে পূর্ণ লক ডাউনের দিনে রাজ্যে বন্ধ থাকবে রেল পরিষেবা, এমনটাই জানা যাচ্ছে রেল সূত্রে। এতদিন পূর্ণ লক ডাউনের দিনগুলিতেও স্পেশাল ট্রেন চালিয়ে আসছিল রেল কর্তৃপক্ষ। সুতরাং আগামীকাল কোনোরকম রেল চলাচলই হচ্ছে না হাওড়া, শিয়ালদা, আসানসোল, মালদহ ও শিলিগুড়ি স্টেশনে।

হাওড়া, শিয়ালদহ, খড়গপুর শিলিগুড়ি সহ একাধিক ডিভিশনে ট্রেন বাতিলের কথা পূর্বেই জানিয়ে দিয়েছিল পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত রেল। বৃহস্পতি-শুক্র দু’দিনই বাতিল থাকছে আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন। বন্ধ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের আপ-ডাউনও। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে শিয়ালদহ-ভুবনেশ্বর আপ-ডাউন দুরন্ত এক্সপ্রেসও বাতিল থাকছে আগামী ২৭ ও ৩১ আগস্ট। বাতিল থাকছে হাওড়া-ভুবনেশ্বরের বিশেষ ট্রেনও।

বেশ কয়েকটি ট্রেনের রুট ছোট করেছে রেল কর্তৃপক্ষ। ভুবনেশ্বর-নতুন দিল্লির স্টপেজ বাতিল হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। এসি এক্সপ্রেসেরও স্টপেজ রাখা হচ্ছে না পশ্চিমবঙ্গে লক ডাউনের দিনে।

এতদিন লক ডাউনের দিনে স্পেশাল ট্রেন চালানো হলেও এখন থেকে সেই পরিষেবাও বাতিল করা হচ্ছে। রেল কর্তৃপক্ষের বক্তব্য, লক ডাউনের দিনগুলিতে দেখা যাচ্ছে যাত্রীরা স্টেশনে এসে অপেক্ষা করছেন। ঢুকতে না দিলে বিক্ষোভ দেখানো শুরু করছেন। এতে লক ডাউনের উদ্দেশ্যই স্টেশন চত্বরে ব্যাহত হয়ে পড়ছে। এই সমস্ত বিষয় চিন্তা করে আগে ভাগেই বিশেষ ট্রেন বাতিলের কথা ঘোষণা করে রেখেছে রেল কর্তৃপক্ষ।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026